করোনায় নিউইয়র্কে মারা গেলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় কণ্ঠশিল্পী বীনা মজুমদার। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী ছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরেই নিউইয়র্কে বসবাস করতেন। করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা।
দেশে প্রথম করোনা চিকিৎসকের মৃত্যু
সাত দিন করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে হেরে গেলেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপক। আইসিইউতে দায়িত্ব পালনরত অবস্থায় গত ৭ এপ্রিল তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ৫০, নতুন শনাক্ত ২১৯ জন
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২১৯ জন। এতে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জনে।
করোনায় মৃতদের দাফন-কাফন করতে প্রস্তুত পলাশের একদল আলেম
করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারের সার্বিক সহযোগিতায় মুফতি আব্দুর রহিমের নেতৃত্বে স্বেচ্ছায় দাফন-কাফন করতে প্রস্তুত রয়েছেন প্রশিক্ষণ প্রাপ্ত একদল আলেম-ওলামা।
শিবপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের উদ্যোগে খোলা মাঠে বাজার
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে যারা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে বাজারে আসছেন তাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শিবপুর কলেজ গেইট কাঁচা বাজারকে ধানুয়া এলাকার পতিত জমিতে স্থানান্তর করা হয়েছে।
শিবপুরে আইনশৃঙ্খলা বাহিনীকে পি.পি.ই প্রদান
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে নরসিংদীর শিবপুর উপজেলায় হাজী আফছার উদ্দিন ভুইয়া (রহ:) ফাউন্ডেশনের উদ্যোগে শিবপুর মডেল থানার কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে।
নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ
দিন দিন নরসিংদীতে নবেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) নরসিংদী সদর, পলাশ, শিবপুর, রায়পুরা, মনোহরদী, বেলাব উপজেলার বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ।
ভার্চুয়াল হাসপাতালের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক
ওয়েবেক্স অনলাইন পদ্ধতিতে কথা লাইফস্টাইল অ্যাপস এর উদ্যোগে ভার্চুয়াল হাসপাতালের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (১৪ এপ্রিল) ২০২০ বিকেল ৫ টায় তিনি এই ভার্চুয়াল হাসপাতালের উদ্বোধন করেন।
করোনাভাইরাস: এটিএম মেশিনে ত্রাণের চাল বিতরণ!
মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। খাদ্য সঙ্কট শুরু হয়েছে বেশ কিছু দেশে। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণের জন্য অটোমেটেড টেলার মেশিন (এটিএম) চালু করেছে ভিয়েতনাম সরকার।
পলাশে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত
নরসিংদীর পলাশে ৬২ বছর বয়সের এক ব্যক্তি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পলাশে দুইজন এই রোগে আক্রান্ত হলেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) ফারহানা আলী।
নরসিংদীতে আরো ৮ জন করোনা রোগী সনাক্ত
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নরসিংদীতে। বিগত ২৪ ঘন্টায় নরসিংদী জেলায় নতুন করে আরো ৮ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৮ জনসহ নরসিংদী জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা এখন ২৯ জন।
করোনাভাইরাস: আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৯
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এসময় মারা গেছেন ৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২। আর মৃত্যু বেড়ে হয়েছে ৪৬। মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে আইইডিসিআর।
সকল অশুভ-অসুন্দরের ওপর সত্য-সুন্দরের জয় হোক : রাষ্ট্রপতি
আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বাঙালির সর্বজনীন উৎসবের দিন। করোনাভাইরাস সংকুল পরিস্থিতিতে নববর্ষ উপলক্ষে বাণীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
করোনাভাইরাস প্রতিরোধ হোক বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরেকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের দুঃখ-বেদনা ভুলে নতুন প্রত্যয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধ হোক এবারের বাংলা নববর্ষের অঙ্গীকার। প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান।
করোনাভাইরাস: বিশ্বব্যাপী দক্ষতার পরিচয় দিচ্ছে চীন
দেশে দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী মোকাবেলার কৌশল শেখাচ্ছে চীন। এক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও নিজেদের দেশে মহামারী বিরোধী লড়াই থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে দেশটি। ইতিমধ্যে করোনাপীড়িত বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের সঙ্গে একযোগে কাজ করছেন চীনা চিকিৎসকরা। এমনকি ইউরোপেও।
করোনাভাইরাস: বিকাশ নগদ রকেটের উচ্চ চার্জ
করোনাভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ, প্রয়োজনীয় লেনদেন সাড়ছেন বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে। তবে মহামারী এই ভাইরাসের সময়েও এসকল সেবা প্রদানকারী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর উচ্চ চার্জে অতিষ্ঠ গ্রাহকরা।
বিশ্বব্যাপী যুদ্ধরত স্বাস্থ্যকর্মীদের লিওনেল মেসির শ্রদ্ধা
এই মহাবিপদের মাঝে তারাই এখন লক্ষ লক্ষ মানুষের ভরসা। নিজেদের জীবন বাজি রেখে লাখ লাখ মানুষকে নিরলস সেবা দিয়ে চলেছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। সারা বিশ্বের মানুষ ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়েছেন।
আবারো শিল্পকলার মহাপরিচালক হলেন লিয়াকত আলী লাকী
ষষ্ঠবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন নাট্যজন লিয়াকত আলী লাকী। তার চুক্তির মেয়াদ এবার ৩ বছরের জন্য বাড়িছে সরকার। এর আগের দফাগুলোতে দুই বছর করে দায়িত্ব পালন করেছেন তিনি। সোমবার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ
বাংলা নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণটি হুবহু নরসিংদীর টাইমস এর পাঠকদের জন্য তুলে ধরা হলো।
এ্যাক্ট COVID-19 অনলাইন হ্যাকাথন: দেশের তরুণদের অংশগ্রহণের আহ্বান
কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস একটি বৈশ্বিক মহামারী। এই সংকট যেমন স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তেমনি এই সংকট মানুষের অর্থনৈতিক কর্মকান্ড তথা অর্থনীতিতে বিরাট নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে। দেশের তরুনদের সহযোগিতায় এই পরিস্থিতি মোকাবেলার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ্যাক্ট কোভিড-১৯ অনলাইন হ্যাকাথন এর আয়োজন করা হয়েছে।