পলাশে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত
১৪ এপ্রিল ২০২০, ০৬:০৯ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ৬২ বছর বয়সের এক ব্যক্তি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পলাশে দুইজন এই রোগে আক্রান্ত হলেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) ফারহানা আলী।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার জিনারদী ইউনিয়নের গাবতলি গ্রামে। করোনাভাইরাসের উপসর্গ লক্ষণগুলো থাকায় সোমবার সকালে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক টিম আক্রান্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে আজ রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে পলাশে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত হয়েছে।
ইউএনও আরও জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ পুরো এলাকা লকডাউন করার প্রস্তুতি চলছে। আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। ওই রোগীর পরিবারের সদস্যসহ সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টিনে রাখা হবে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, ইতিমধ্যে জিনারদী ইউনিয়নের গাবতলি গ্রামে আক্রান্ত ওই ব্যক্তির বাড়ির আশাপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই গ্রাম থেকে কেউ বের হতে ও ঢুকতে পারবে না। ওই গ্রামের কারও খাদ্যসামগ্রী লাগলে পুলিশ ব্যবস্থায় দেওয়া হবে।
এর আগে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসা এক জনের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই আক্রান্তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা