করোনাভাইরাস: দেশে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৬
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আরও ৩০৬ জন নতুন আক্রান্ত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
এবারের লড়াইটা আলাদা,তাই লড়তে হবে একাই: জেমস
সবাইকে ধৈর্য্যধারণের আহ্বান জানিয়ে জেমস আরো লিখেন, চলুন সামাজিক দূরত্ব বজায় রাখি এবং সামনের কয়েকটি দিন ঘরেই থাকি!
ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানের নতুন বার্তা
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করোনাভাইরাসের যুদ্ধে শুরু থেকেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
অ্যালকোহল করোনা নয় বরং পানকারীকেই মেরে ফেলতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মহামারি করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস নিয়ে নানারকম গুজবও ছড়িয়েছে বিশ্বব্যাপী। সে কারণে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সবাইকে আহব্বান জানিয়েছেন করোনা নিয়ে গুজবের মহামারির বিরুদ্ধেও লড়তে।
সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা: জানাজা পড়ে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে ৬০ রোহিঙ্গাকে
সমুদ্রপথে মালয়েশিয়ায় যেতে ব্যর্থ হয়ে বাংলাদেশে ফিরেছেন ৪ শতাধিক রোহিঙ্গা। দুই মাস ট্রলারে করে সাগর পাড়ি দেওয়ার সময় তাদের সঙ্গে থাকা ৬০ রোহিঙ্গা মারা গেছেন। ফিরে আসা রোহিঙ্গাদের মধ্যে কয়েকজন শুক্রবার (১৭ এপ্রিল)এ তথ্য জানিয়েছেন।
পোশাক কারখানা চালুর বিষয় নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর-রুবানা হক
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক বলেছেন, ২৬ এপ্রিল পোশাক কারখানাগুলো পুনরায় চালু করা হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে করোনাভাইরাস পরিস্থিতির ওপর। শুক্রবার (১৭ এপ্রিল) তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।
শীলমান্দীতে চাঁদা না পেয়ে মৎস্য খামারে হামলার অভিযোগ
নরসিংদী সদর উপজেলার শীলমান্দী এলাকায় চাঁদা না পাওয়ায় একটি মৎস খামারে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় খামারে ব্যবহৃত জাল, নৌকা, ছোট ছোট ঘর, অফিস ঘর ভাংচুর করে ও পুড়িয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শীলমান্দী ইউনিয়নের সোনালী মৎস্য খামারে।
বেলাবতে নতুন আক্রান্ত ০৯, এলাকা লকডাউন ঘোষণা
নরসিংদীর বেলাবতে নতুন করে শুক্রবার (১৭ এপ্রিল) আরো ৯ জনের করোনা সনাক্ত হয়েছে। ৯ জনের নমুনা পাঠানো হলে এরমধ্যে ৯ জনেরই নমুনা ফলাফল পজেটিভ আসে। ৯ জনের মধ্যে পূর্বে করোনাভাইরাসে আক্রান্ত উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদীকান্দা গ্রামের একটি পরিবারের ৭ জনসহ আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের ১ জন ও বাজনাব ইউনিয়নের চন্দনপুর গ্রামের ১ জন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
বেলাবতে শ্বাসকষ্টে ১ জনের মৃত্যু, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ
নরসিংদীর বেলাবতে শ্বাসকষ্ট ও বুৃক ব্যাথা নিয়ে একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম মোঃ নান্নু মিয়া (৫০)। তিনি উপজেলার আমলাব গ্রামের মৃত আঃ খালেকের ছেলে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সন্দেহে আজ শুক্রবার সকালে নিহতের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
করোনায় নরসিংদীতে তিন ডাক্তারসহ নতুন আক্রান্ত ২৭: মোট সনাক্ত ৯২
নরসিংদীতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা প্রতিদিন পেছনের দিনকে অতিক্রম করছে। বিগত ২৪ ঘন্টায় নরসিংদী জেলায় নতুন করে ৩ জন চিকিৎসকসহ আরো ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২৭ জনসহ নরসিংদী জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা এখন ৯২ জন।
সুস্থ হয়ে ফিরলেন পলাশের প্রথম করোনা রোগী
নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের প্রথম করোনা আক্রান্ত রোগী মুফতি শামীম মিয়া করোনাভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দীর্ঘ ১০ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিম তাকে করোনা মুক্ত ঘোষণা দিয়ে বাড়িতে ফিরে যাওয়ার ছাড়পত্র দেন।
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
১৭ এপ্রিল (শুক্রবার); আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম বাগানে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার।
করোনাভাইরাস: দেশে আরও ১৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৬
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ জনের। করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৩৮ জনে।
নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ
নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। নির্দেশনা না মেনে অহেতুক বাইরে বের হলে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে সতর্ক করা হচ্ছে।
বীর যোদ্ধা ডা. মঈনের প্রতি মাশরাফির 'স্যালুট'
দেশের কঠিন মুহূর্তে ডা. মঈনের অসামান্য অবদানের কথা স্মরণ করে তার প্রতি 'স্যালুট' জানালেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সিঙ্গাপুরে ১৬৫৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত
সিঙ্গাপুরে নতুন করে ৭২৮ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩৪৪ জনই বাংলাদেশি। বৃহস্পতিবার ৩৪৪ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ১৬৫৩ জন বাংলাদেশি মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
দেশের দুর্যোগকালে দায়িত্ব পালনে ইসলামের নির্দেশনা
ইসলাম মানুষের ওপর অর্পিত দায়িত্বকে আমানত আখ্যা দিয়ে তা যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছে। সাধারণ সময়েই ইসলাম দায়িত্বে শিথিলতাকে ‘খেয়ানত’ আখ্যা দিয়েছে। আর দেশে দুর্যোগ তৈরি হলে এই দায়িত্বের ভার আরো বেড়ে যায়।
পলাশে বেতনের টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলো পুলিশ সদস্যরা
করোনা সংকট মোকাবেলায় নরসিংদীর পলাশে নিজেদের বেতনের টাকায় হতদরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে ডাংগা পুলিশ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ডাংগা পুলিশ ক্যাম্প মাঠে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়।
বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘােষণা
দেশের বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ ঘটায় সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ সংক্রান্ত এক আদেশ জারি করে অধিদফতর।
নরসিংদীতে ব্যক্তি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাস সংকটে বেকার হয়ে পড়া নরসিংদী শহরের নিম্ন আয়ের মানুষের মধ্যে ব্যক্তি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পূর্ব ব্রাহ্মন্দী ও বীরপুর এলাকার নিম্ন আয়ের ৫০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।