বিশ্বব্যাপী যুদ্ধরত স্বাস্থ্যকর্মীদের লিওনেল মেসির শ্রদ্ধা
১৩ এপ্রিল ২০২০, ১০:১০ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১২:২২ এএম
স্পোর্টস ডেস্ক:
এই মহাবিপদের মাঝে তারাই এখন লক্ষ লক্ষ মানুষের ভরসা। নিজেদের জীবন বাজি রেখে লাখ লাখ মানুষকে নিরলস সেবা দিয়ে চলেছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। সারা বিশ্বের মানুষ ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়েছেন। চীন, ইতালি, স্পেন, আমেরিকা, ব্রিটেনে করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা নিজেরাও আক্রান্ত হয়ে পড়ছেন। তবুও হাল ছাড়ছেন না তারা। তাদের মনোবল বাড়াতে এবার বিশেষ বার্তা দিলেন লিওনেল মেসি।
স্বাস্থ্যকর্মীদের আন্তরিকভাবে সম্মান জানিয়ে ৬ বারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বলেন, 'বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ শেষ হয়েছে ইউনিসেফ এর সঙ্গে একযোগে আমি কৃতজ্ঞতা জানাতে চাই সেইসব স্বাস্থ্যকর্মীদের, যারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন। যারা করোনা ভাইরাস থেকে আমাদের নিরাপদে রাখার জন্য নিজের পরিবার থেকে দূরে থেকে সেবা করে চলেছেন। তাদের অঙ্গীকার, শিশু-কিশোর এমনকি মায়েদের সেবা দিয়ে যাওয়া।'
ভয়াবহ এই ভাইরাসে ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। বাংলাদেশে সোমবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০৩, আর মৃত্যু বেড়ে হয়েছে ৩৯। এই মারণ ভাইরাসের মোকাবিলায় মেসির মানবিক মুখ দেখেছে বিশ্ব। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক মিলিয়ন ইউরো দান করেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির দেওয়া অর্থ ভাগ করে দেওয়া হয় বার্সেলোনার একটি হাসপাতাল আর আর্জেন্টিনার এক মেডিকেল সেন্টারে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ