নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ
১৪ এপ্রিল ২০২০, ১১:১১ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
দিন দিন নরসিংদীতে নবেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) নরসিংদী সদর, পলাশ, শিবপুর, রায়পুরা, মনোহরদী, বেলাব উপজেলার বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ পুরো এলাকা লকডাউন এবং আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে।
ভাইরাস সংক্রমন রোধে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বার বার হুশিয়ারি দেয়া হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে যার যার ঘরে অবস্থান করার জন্য। এরই অংশ হিসেবে মানুষকে ঘরে রাখতে এবং অযথা যাতে বাহিরে কেউ ঘোরাঘুরি করতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। কেউ অযথা ঘরের বাহিরে বের হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সবাইকে সতর্ক করা হচ্ছে।
উল্লেখ্য, নরসিংদীতে গত সোমবার ১৬ জন ও মঙ্গলবার ৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২৯ জনে। এর মধ্যে ১ জন সুস্থ হয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার