করোনায় নিউইয়র্কে মারা গেলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী
১৫ এপ্রিল ২০২০, ০৪:২৮ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম
বিনোদন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় কণ্ঠশিল্পী বীনা মজুমদার। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী ছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরেই নিউইয়র্কে বসবাস করতেন। করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মিলি সুলতানা লিখেছেন, ‘করোনার মুহূর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার। আল্লাহ তাকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।’
জানা গেছে, অনেক দিন থেকে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বীনা। কিছুটা অসুস্থ শরীর নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন কয়েক বছর আগে। তবে চিকিৎসা নিয়ে ভালোই ছিলেন তিনি। অবশেষে করোনা কেড়ে নিলো তার প্রাণ।
বীনা মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গণে। এরই মধ্যে সংগীত শিল্পীদের গ্রুপ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল শোক প্রকাশ করেছে। এছাড়া এই শিল্পীর পরিচিতজন ও ভক্তরাও শোক জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি