করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে একদিনে ১১ বাংলাদেশির মৃত্যু
নিউইয়র্কে করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে শনিবার (১১ এপ্রিল) যুক্ত হয়েছে আরও ১০ বাংলাদেশির নাম। এ নিয়ে যুক্তরাষ্ট্রে একদিনেই মারা গেলেন ১১ জন বাংলাদেশি। দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে এটি সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশির মৃত্যু। এদিন নিউইয়র্কের বাইরে মেরিল্যান্ডে প্রথম করোনায় মারা যান এক বাংলাদেশি চিকিৎসক। তার নাম ডা. আব্দুল মান্নান (৮০)। এ নিয়ে ২৬ দিনে যুক্তরাষ্ট্রে ১২২ জন বাংলাদেশি মারা গেলেন করোনা মহামারিতে।
ভৈরবে করোনাভাইরাস প্রতিরোধে পৌরসভার নানা উদ্যোগ
করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এরমধ্যে রয়েছে পরিস্কার পরিচ্ছন্নতা, পাড়া-মহল্লা ও অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা, পথে-ঘাটে গাড়ি দিয়ে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো, বিদেশ ফেরত লোকজন খোঁজে বের করে রেজিস্ট্রেশন করানো, হোম কোয়ারান্টাইন পর্যবেক্ষণ করাসহ অন্যান্য কর্মসূচী।
অসুস্থ আল্লামা আহমদ শফী করোনায় আক্রান্ত নন
হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে।
বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ সোনারগাঁওয়ে দাফন
বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের পর তার লাশ কঠোর গোপনীয়তায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় দাফন করা হয়েছে।
ত্রাণ চুরি করলে মোবাইল কোর্টে তাৎক্ষণিক বিচার: প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেছে, চলমান পরিস্থিতিতে সরকারের দেয়া সহায়তা ত্রাণ কর্মসূচিতে কেউ চুরি করলে প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা করা হবে।
করোনাভাইরাস: ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
নরসিংদীতে স্বাস্থ্যসেবা দিচ্ছে পুলিশের ভ্রাম্যমান মেডিকেল টিম
দ্বিতীয় দিনের মতো রবিবারও নরসিংদী শহরের সংগীতা মোড়, ব্রাহ্মন্দীসহ বিভিন্ন স্থানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে জেলা পুলিশের ভ্রাম্যমান মেডিকেল টিম। এর আগে শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে ২টি এ্যাম্বুলেন্স, ২ জন চিকিৎসকসহ ওই টিম শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা সেবা প্রদান শুরু করে।
করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৮ হাজার ৮২৭
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা রবিবার (১২ এপ্রিল) সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৮২৭ জনে।
কৃষিখাতে ৫ শতাংশ সুদে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা
৫ শতাংশ সুদে কৃষিখাতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ( ১২ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ ঘোষণা দেন তিনি।
গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা ও বেতন নিশ্চিত করার আহ্বান তথ্যমন্ত্রীর
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা ও বকেয়াসহ বেতন-ভাতাদি পরিশোধের আহ্বান জানিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।
কোন লিগই একজন মানুষের জীবনের চেয়ে দামি নয়: ফিফা সভাপতি
বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে কোন অবস্থাতেই কোন ধরনের খেলা শুরু করা যাবে না। কারণে বিশ্বের কোন দেশের লিগই মানুষের জীবনের চেয়ে দামি নয়।
করোনা সংকটে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ভ্রাম্যমান মেডিকেল টিম
ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এই শ্লোগান নিয়ে জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
দেশে করোনায় নতুন করে আক্রান্ত ৫৮, মৃত্যু ৩
করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৩ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।
নরসিংদী জেলা হাসপাতালের মালির স্ত্রীও করোনা আক্রান্ত
নরসিংদী জেলা হাসপাতালের এক মালি করোনা আক্রান্তের পর এবার তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নরসিংদী জেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ২১০৮ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার একদিনে ২ হাজার ১০৮ জন মানুষ করোনায় মারা গেছেন।
চলতি মাসে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিল
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিমান।
চাল চোররা পশুর চেয়েও জঘন্য অমানুষ: শ ম রেজাউল করিম
করানো পরিস্থিতিতেও যারা ত্রাণের চাল চুরির সঙ্গে জড়িত তারা পশুর চেয়েও জঘন্য বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, চাল চুরির সঙ্গে যুক্ত অমানুষদের সামাজিকভাবে ঘৃণা করা উচিত, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। শুক্রবার ত্রাণের চাল চুরি প্রসঙ্গে মিডিয়ার কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী।
লকডাউন তুলে নিলে করোনা সংক্রমণ ভয়াবহ হতে পারে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনসহ জারি করা বিধিনিষেধ যদি দ্রুত প্রত্যাহার করা হয় তাহলে সংক্রমণের ভয়ঙ্কর পুনর্জন্ম হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তিনি বলেন, প্রাণঘাতী রূপে আবার জেকে বসতে পারে কোভিড-১৯ এর সংক্রমণ।
সৌদীআরবে করোনাভাইরাসে মৃত্যু: নরসিংদীর ১ জনসহ ১০ বাংলাদেশীর পরিচয় প্রকাশ
আবার সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর পক্ষ থেকে শ্রম ও কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেছেন।
সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে রাতের মতো দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।