দেশে প্রথম করোনা চিকিৎসকের মৃত্যু
১৫ এপ্রিল ২০২০, ০৪:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর ৭ দিন করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে হেরে গেলেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন। আইসিইউতে দায়িত্ব পালনরত অবস্থায় গত ৭ এপ্রিল তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
শনাক্ত হওয়ার পর সিলেটের বিশেষায়িত করোনা হাসপাতাল শামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ওই চিকিৎসক। সেখান থেকে ৯ এপ্রিল তাঁকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে আসা হয়। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই চিকিৎসক। মৃত্যুকালে দুই শিশু সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন ডা. মঈন।
কুর্মিটোলা হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, তাঁকে ওই হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার আওতায় রাখা হয়েছিল। উন্নত বিশ্বে করোনা চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে সেসব ওষুধ তাঁর ওপর প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তাঁর সংক্রমণ অস্বাভাবিক দ্রুততায় বেড়ে যায়। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ে। একপর্যায়ে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মারা যান তিনি।
এ ঘটনার মধ্য দিয়ে দেশে এই প্রথম করোনা চিকিৎসায় নিয়োজিত কোনো চিকিৎসকের মৃত্যু হলো বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর