নরসিংদীতে আরো ৮ জন করোনা রোগী সনাক্ত
১৪ এপ্রিল ২০২০, ০৫:৩৪ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নরসিংদীতে। বিগত ২৪ ঘন্টায় নরসিংদী জেলায় নতুন করে আরো ৮ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৮ জনসহ নরসিংদী জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা এখন ২৯ জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তদের মাঝে নরসিংদী সদরের ১ জন, পলাশের ১ জন, রায়পুরার ২ জন, বেলাব’র ২ জন ও মনোহরদী উপজেলার ২ জন বলে জানানো হয়েছে।
জানা যায়, নরসিংদী জেলায় এ পর্যন্ত ডাক্তার ও সাংবাদিকসহ ২৯ জন নোবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার ৪৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্য থেকে নতুন করে ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরসিংদী সদর উপজেলায় মোট ১৬ জন , রায়পুরায় ৫ জন, পলাশ উপজেলায় ২ জন, শিবপুরে ১ জন, বেলাবতে ২ জন ও মনোহরদীতে ৩ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ১ জন সুস্থ হয়েছেন। নরসিংদী জেলায় এ পর্যন্ত ১৮০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ২৯ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে স্থাপিত আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (১৩ এপ্রিল) ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা
করে নরসিংদী জেলা সিভিল সার্জন অফিস।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার