নরসিংদীতে ১০ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করলো মজিদ মোল্লা ফাউন্ডেশন
নরসিংদীতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত্বসহ অসহায় দুস্থ ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার উদ্যোগে প্রথম ধাপের এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় শহরের ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
সাংবাদিক খাশোগি হত্যাকান্ড: ২০ সৌদি নাগরিকের শাস্তির রায়
সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিমর্মভাবে খুন করা হয়। জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবের ২০ জন নাগরিকের শাস্তির রায় ঘোষণা করা হয়েছে। শনিবার তুরস্কের একটি আদালত এই রায় ঘোষণা করে।
ঘরে না কবরে থাকবেন সিদ্ধান্ত আপনার: আইজিপি বেনজীর আহমেদ
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিদায়ী মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, সরকারের পক্ষ থেকে বারবার শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা সত্ত্বেও অনেকেই তা লঙ্ঘন করছেন। এখন আপনি ঘরে থাকবেন নাকি কবরে যাবেন এই সিদ্ধান্তটা আপনার।
করোনাভাইরাস: অভিনেতা ও ডা. এজাজের জটিল পরামর্শ
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রধান লক্ষণগুলো অনেকেই বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছেন। এমন উপসর্গ দিলে যেসব জায়গায় করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে সেখানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। তারা যদি উপসর্গ দেখে মনে করে পরীক্ষা করা দরকার তাহলে করবে। আর যত বেশি পরীক্ষা হবে তত বেশি মঙ্গল।
চিকিৎসাকর্মীদের কৃতজ্ঞতা জানাতে গুগলের ডুডল
‘বৈশ্বিক’ মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে দিন দিন বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েই চলছে। একইসঙ্গে দিন দিন হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এই জীবন-মরণ পরিস্থিতিতে নিজদের প্রাণের কথা না ভেবে দিন-রাত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
করোনাভাইরাস: আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮২
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন শনাক্ত হয়েছেন। এতে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ জন।
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণা
নরসিংদী শহরের বাসাইল এলাকার ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে নরসিংদী জেলা সিভিল সার্জন অফিস।
নরসিংদীতে একদিনে ই ১৬ জন করোনা রোগী শনাক্ত
সিঙ্গাপুরে আরও ১২৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত
সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় ১২৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ত্রাণ চুরি-আড্ডা বন্ধে পুলিশ প্রধানের কঠোর নির্দেশনা
করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে পুলিশ সদস্যদের জনগণের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এই অবস্থায় ত্রাণ চুরি ও বাইরের আড্ডা বন্ধের নির্দেশও দেন তিনি।
করোনায় আক্রান্ত হলেন নাট্যনির্মাতা
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন একজন নাট্য নির্মাতা। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ‘ডিরেক্টরস গিল্ড’-এর সভাপতি সালাউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক।
পলাশে রাতের আধাঁরে সবজি বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা
নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে ওহাব মিয়া নামের এক কৃষকের কয়েকটি সবজি বাগান কেটে ফেলেছে দুর্বত্তরা। শনিবার (১১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে।
ব্যান্ডউইথ এখন শ্বাসপ্রশ্বাসের মতো অতি প্রয়োজনীয়: মোস্তফা জব্বার
চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে মানুষ ঘরে থাকার কারণে গেল ১৫ দিনে ১১ দশমিক ২৯ শতাংশ ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
রায়পুরায় হতদরিদ্রের চাল কালোবাজারে বিক্রি, ডিলার ও ক্রেতা আটক
নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির দায়ে দুইজন আটক হয়েছে। আটককৃতরা হলো-ডিলার মোঃ রফিকুল ইসলাম ও চালের ক্রেতা হালিম মিয়া।
ঋণ প্রবাহ বৃদ্ধি করতে এডিআরে কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
বেসরকারিখাতে ব্যাংকগুলোর ঋণ প্রবাহ বৃদ্ধি করতে ঋণ-আমানত অনুপাত সীমা (এডিআর) ২ শতাংশ বাড়িয়ে নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
নবীনগরে প্রতিপক্ষের পা কেটে হাতে নিয়ে উল্লাস !
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোবারক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির পা কেটে নিয়ে উল্লাস করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পযর্ন্ত দফায় দফায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটেছে। দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর কাছে মাশরাফির দুই আবেদন
করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে যুদ্ধে নিজ নির্বাচনী এলাকায় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুধু সরকারিভাবেই নয়, ব্যক্তিগতভাবেও তিনি দুস্থদের সহায়তায় অনেক উদ্যোগ নিয়েছেন। এবার নড়াইলবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে দুটি আবেদন করেছেন মাশরাফি।
করোনাভাইরাস: হার্টের রোগীরা নিরাপদ থাকবেন যেভাবে
রোগ সৃষ্টিকারী নতুন করোনাভাইরাসটি (কোভিড-১৯) বিশ্বজুড়ে তার ধ্বংসাত্মক বিস্তার অব্যাহত রেখেছে। বিশ্বের মানুষ জানে না কবে এর থেকে মুক্তি মিলবে। ভাইরাসটি নতুন বলে প্রতিদিনই এর সম্পর্কে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে।
আইএসের শীর্ষ নেতা বাংলাদেশি তরুণ গ্রেপ্তার
সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শাখা আইএস খুরাসানের অন্যতম দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা। এদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। শনিবার (১১এপ্রিল) আফগান বার্তা সংস্থা খামা প্রেস এ তথ্য জানিয়েছে।