পলাশে ভাড়ার মেয়াদ শেষে হিন্দু পরিবারের পুকুর জবরদখলের অভিযোগ
নরসিংদীর পলাশে এক হিন্দু পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পরও বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন ওই হিন্দু পরিবারটি। এ বিষয়ে থানা পুলিশও অজানা কারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ রয়েছে।
নরসিংদীতে ছাত্রীর গায়ে আগুনের ঘটনায় সন্দেহভাজন একজন আটক
নরসিংদীতে ফুলন রানী বর্মণ (২২) নামে কলেজ ছাত্রীর গায়ে দুর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনায় এখনও পর্যন্ত মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
হাজীপুরে “নূর খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠাকল্পে সভা অনুষ্ঠিত
নরসিংদী-১ (সদর) আসনে পর পর চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রয়াত সামসুদ্দীন আহমেদ এছাক এর প্রস্তাবিত ‘নূর খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠাকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে (১৩ জুন) আরশীনগরে এ সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদীতে কলেজ ছাত্রীর শরীরে অগ্নিসংযোগ
নরসিংদীতে ফুলন রানী বর্মণ (২২) নামে এক কলেজ ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তাঁর শরীরের ২০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিগারেটে করহার এবং স্তরসংখ্যা অপরিবর্তিত রাখার প্রস্তাব, লাভবান হবে তামাক কোম্পানি
প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরে সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে শলাকা প্রতি মাত্র ২০ পয়সা বা ৫.৭ শতাংশ। অথচ এসময়ে জনগণের মাথাপিছু আয় বেড়েছে ১১.৩২ শতাংশ। সিগারেট ধূমপায়ীর প্রায় ৭২ শতাংশই নিম্নস্তরের সিগারেটের ভোক্তা।
বাড়বে মোবাইল ফোনে কথা বলার খরচ
একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে নতুন অর্থবছরের (২০১৯-২০) বাজেট ঘোষণা করা হচ্ছে। নতুন এই বাজেটে মোবাইল ফোন গ্রাহকের কথা বলার ওপর নতুন করে কর আরোপ করা হচ্ছে বলে জানা গেছে। ফলে মোবাইলে কথা বলার ক্ষেত্রে গ্রাহকদের খরচ আরও বাড়বে।
নতুন বাজেটে বাড়বে বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে।
অর্থমন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় বাজেট ঘোষণায় প্রধানমন্ত্রী
২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে পড়ায় স্পিকারের অনুমতিক্রমে বাজেট ঘোষণা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডায়াবেটিস প্রতিরোধে নতুন ওষুধ আবিস্কারের দাবি মার্কিন বিজ্ঞানীদের
বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে বেড়েছে চিকিৎসা ব্যয়ও। তবে এ রোগে আক্রান্ত হওয়ার আগেই যদি প্রতিরোধ করা যায় তবে সেটাই ভাল। সম্প্রতি ডায়াবেটিস প্রতিরোধে নতুন এক ওষুধ আবিস্কার করার দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, এই ওষুধ প্রয়োগে টাইপ-১ ডায়াবেটিসকে অন্তত দু’বছর বা তার বেশি সময় পিছিয়ে দেওয়া সম্ভব হবে।
সংসদে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উত্থাপন
জাতীয় সংসদে আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। এবার মূল বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এটি জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ।
রায়পুরায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলওয়ে স্টেশনের আউটারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।
ঠিকানা বলতে পারছে না এই শিশুটি
ট্রেনে উঠে হারিয়ে যাওয়া রুবেল নামের এই শিশুটি তার পুরো ঠিকানা বলতে পারছে না। বুধবার (১২ জুন) রাতে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী রেল স্টেশনে পাওয়া গেছে ছেলে শিশুটিকে। বর্তমানে সে পলাশ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
নরসিংদীতে এক পশলা বৃষ্টিতে স্বস্তি
নরসিংদীসহ সারাদেশে গত কয়েকদিনের প্রচন্ড গরমে হাঁপিয়ে ওঠেছিল জনজীবন। এরপর শান্তির পরশ নিয়ে নরসিংদীতে নেমেছে এক পশলা বৃষ্টি। বৃহস্পতিবার (১৩ জুন)দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয় এই হালকা বৃষ্টি। তবে নরসিংদী শহর ও অন্যান্য উপজেলায় একযোগে বৃষ্টি নামার খবর পাওয়া যায়নি।
ঘূর্ণিঝড় ‘বায়ুর’ প্রভাবে গুজরাটে নিহত ৬
ঘূর্ণিঝড় ‘বায়ুর’ প্রভাবে ভারতের গুজরাটের বিভিন্ন স্থানে ইতিমধ্যে ছয়জনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম। ঝড়ের মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় সরকার। বাতিল করা হয়েছে শতাধিক ট্রেন।
ঘূর্ণিঝড় ‘বায়ু’র প্রভাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা
আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বায়ু’ ভারতের গুজরাটের দিকে ধেয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছে। এই মৌসুমী বায়ুর প্রবেশের মধ্য দিয়ে দেশে বর্ষা মৌসুমের আবির্ভাব ঘটতে যাচ্ছে।
দেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৩, নারী বাঁচে ৩ বছর বেশি
বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৩। এর মধ্যে পুরুষের আয়ু ৭০ দশমিক ৮ বছর আর নারীর ৭৩ দশমিক ৮ বছর।
তিউনিসিয়া উপকূলে আটকা পড়েছেন ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী
লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ১২ দিন ধরে ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে আটকা পড়েছেন ৭৫ অভিবাসী। যাদের মধ্যে ৬৪ জনই বাংলাদেশি।
স্বামীর হাতেই খুন হয় সম্পা, নেপথ্যে পরকীয়া
ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিলেও আশুলিয়ায় পোশাক শ্রমিক সম্পা বেগমকে (২৩) হত্যার চার মাস পর এর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনাটিকে প্রথমে আত্মহত্যা বলে প্রচার করলেও পিবিআই এর তদন্তে বের হয়ে এসেছে পোশাক শ্রমিক সম্পাকে হত্যা করেছে তার স্বামী বেলাল মিয়া (২৬)।
রায়পুরায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানার এএসআই আব্দুল খালেক বুধবার (১২ জুন) ঘটনাস্থলে পৌছে নির্মাণ কাজ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শিবপুরে ধর্ষণে বাঁধা দেয়ায় প্রেমিকাকে হত্যার পর মরদেহ ধর্ষণ
নরসিংদীর শিবপুরে নিখোঁজের দুই দিন পর গত ৮ জুন সাবিনা আক্তার (২১) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার ঘটনার রহস্য উদঘাটন করেছে র্যাব। ধর্ষণে বাঁধা দেয়ায় সাবিনাকে শ্বাসরোধে হত্যা করে প্রেমিক সাইফুল। পরে প্রেমিকার মরদেহ ধর্ষণ করে সে।