বাড়বে মোবাইল ফোনে কথা বলার খরচ
১৩ জুন ২০১৯, ০৬:১৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম
টাইমস ডেস্ক:
একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে নতুন অর্থবছরের (২০১৯-২০) বাজেট ঘোষণা করা হচ্ছে। নতুন এই বাজেটে মোবাইল ফোন গ্রাহকের কথা বলার ওপর নতুন করে কর আরোপ করা হচ্ছে বলে জানা গেছে। ফলে মোবাইলে কথা বলার ক্ষেত্রে গ্রাহকদের খরচ আরও বাড়বে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সূত্রে জানা গেছে, মোবাইল ফোন গ্রাহকের কথার বলার ওপর (টক টাইম) সম্পূরক শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে। বর্তমানে এই শুল্ক ৫ শতাংশ।
মোবাইল দিয়ে কল করলে একজন গ্রাহক প্রতি মিনিটে মোট চার্জের ওপর ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং ১ শতাংশ সারচার্জসহ মোট প্রায় ২২ শতাংশ কর দিয়ে থাকেন। অর্থাৎ প্রতি ১০০ টাকায় ব্যবহারে প্রায় গ্রাহক সরকারকে প্রায় ২২ টাকা কর দেন।
৫ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করলে এই খরচ গিয়ে দাঁড়াবে ২৭ শতাংশ বা তার সামান্য বেশি। ফলে গ্রাহক মোবাইলে কল করে ১০০ টাকা খরচ করলে সরকার কর হিসেবে ২৭ টাকা পাবে।
প্রসঙ্গত, টেলিকম খাতে বর্তমানে দেশে টেলিটক, রবি, এয়ারটেল ও গ্রামীণফোন মোবাইল অপারেটর সেবা দিচ্ছে। এসব কোম্পানির মোট গ্রাহক ১৬ কোটিরও বেশি। মোবাইলে কথা বলার ওপর বাড়তি ৫ শতাংশ শুল্ক আরোপ করলে গ্রাহকদের খরচ বেড়ে যাবে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা