নরসিংদীতে এক পশলা বৃষ্টিতে স্বস্তি

১৩ জুন ২০১৯, ০১:৫৬ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৬, ০২:০৩ পিএম


নরসিংদীতে এক পশলা বৃষ্টিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীসহ সারাদেশে গত কয়েকদিনের প্রচন্ড গরমে হাঁপিয়ে ওঠেছিল জনজীবন। এরপর শান্তির পরশ নিয়ে নরসিংদীতে নেমেছে এক পশলা বৃষ্টি। বৃহস্পতিবার (১৩ জুন)দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয় এই হালকা বৃষ্টি। তবে নরসিংদী শহর ও অন্যান্য উপজেলায় একযোগে বৃষ্টি নামার খবর পাওয়া যায়নি।

ঘূর্ণিঝড় ‘বায়ু’র প্রভাবে বৃহস্পতিবার বিকাল বা রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এর আগেই কাঙ্খিত বৃষ্টিপাত জনজীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। মুহুর্তেই প্রচন্ড তাপমাত্রা সহনীয় পর্যায় নেমে এসেছে।গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছেন অনেকে।  



এই বিভাগের আরও