মনোহরদী সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল
নরসিংদীর মনোহরদী সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জুন) মনোহরদী সদরের নূরজাহান হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী প্রকাশনীর স্বত্তাধিকারী ওসমান গণি।
নরসিংদীতে পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার ১
নরসিংদীর পৌর এলাকা শালিধা মুক্তি চত্বর হতে সন্ত্রাসী সুমন মিয়া (৩০)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (২ জুন) ভোর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রূপন কুমার সরকারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শালিধা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল এক রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত সুমন পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকার বিল্লাল মিয়ার ছেলে।
“আমার একা চাই না সুখ, হাসাতে চাই সবকটি মুখ”
‘আমার একা চাই না সুখ, হাসাতে চাই সবকটি মুখ’ স্লোগানে নরসিংদীতে ঈদ বস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব করেছে স্মাইল-সিক্রেট অফ ইউর হ্যাপিনেস নামের একটি সংগঠন। রবিবার (২ জুন) দুপুরে নরসিংদী সরকারি কলেজ মিলনায়তনে কর্মসূচীর মাধ্যমে দেড় শতাধিক পথ শিশু, দুস্থ ও আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
পরিবর্তন আসছে প্রাথমিক থেকে দ্বাদশের পাঠক্রমে
কারিকুলাম বা পাঠক্রমে আসছে বড় পরিবর্তন প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পর্যায়ক্রমে এ পরিবর্তন করা হবে। এ লক্ষে কাজ শুরু হয়েছে জোরেশোরেই। পাঠক্রম পরিবর্তিত হলেও বিষয় বা বইয়ের সংখ্যা কমানো হবে না। বইয়ের সংখ্যা নিরূপণ করা হবে মূলত কারিকুলামের চাহিদা অনুযায়ী।
নরসিংদীতে নতুন জামা পেয়ে খুশি ৩২৫ সুবিধাবঞ্চিত শিশু
প্রতিবছরের মতো এবারও প্রথম আলো নরসিংদী বন্ধুসভার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পথশিশুদের মধ্যে একটি করে নতুন জামা বিতরণ করা হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে নরসিংদী সরকারী কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে ৩০৫ জন শিশু-কিশোরের হাতে নতুন জামা তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদি
দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এ তথ্য নিশ্চিত করেছে। দুদেশের মধ্যকার সম্পর্ককে এক ‘অভূতপূর্ব নতুন উচ্চতায়’ উন্নীত করার জন্য মোদির এ সফর অনুষ্ঠিত হবে।
বিএমএ নরসিংদী’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) নরসিংদী শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) নরসিংদী সদর উপজেলা মোড়স্থ বেলিন্ডা রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পলাশে “জঙ্গী সন্ত্রাস ও মাদক বিরোধী” কর্মশালা অনুষ্ঠিত
নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে “জঙ্গী সন্ত্রাস ও মাদক বিরোধী” দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) ডাংগা ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাধবদীতে সড়ক নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নরসিংদীর মাধবদীতে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সড়ক নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন করেছে জেলা পুলিশ বিভাগ। শনিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক নেতা, রাজনীতিবিদ, নিরাপদ সড়ক চাই, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সমন্বয়ে এ ক্যাম্পেইন কর্মসূচী করা হয়।
বেলাবতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে বিসিক প্রতিনিধি দল
নরসিংদীর বেলাবতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মোশতাক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শনিবার (১ জুন) বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক স্থান ঘুরে দেখেন তারা।
নরসিংদীতে সেবিকার চাকুরীর প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে চিকিৎসক আটক
নরসিংদীতে বেসরকারী হাসপাতালে সেবিকার চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক চিকিৎসক (এমবিবিএস) কর্তৃক কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার (৩১ মে) নরসিংদী সদও মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত চিকিৎসক আশরাফ উদ্দিন জুলফিকার (৫০) কে আটক করেছে।
নরসিংদীস্থ রায়পুরা কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীস্থ রায়পুরা কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার ( ৩১ মে) নরসিংদী রেডক্রিসেন্ট ভবনে অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
নরসিংদীর শিবপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেলে অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় শিবপুর পুরাতন কোর্ট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
ভৈরবে মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে কিশোরকে গলা কেটে হত্যা করলো তিন সহপাঠী
কিশোরগঞ্জের ভৈরবে অপহরণের পর মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে মো. ফারদিন আলম রূপক (১৬) নামে এক ছাত্রকে গলাকেটে হত্যা করা হয়েছে। তারই তিন সহপাঠী মিলে এ হত্যাকাণ্ড ঘটায়।
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোঃ সানি (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। এসময় তার দেহ তল্লাশী করে ১১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। আটক সানি নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজিলপুর এলাকার মো: সামছুল হকের ছেলে।
নরসিংদী পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ
পুলিশ নারী কল্যাণ সমিতি নরসিংদী শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডে এসব উপহার বিতরণ করা হয়।
নরসিংদীর একটি প্রতিবন্ধী শিশুও আর অবহেলায় থাকবে না: জেলা প্রশাসক
নরসিংদীতে দীর্ঘদিন ধরেই প্রতিবন্ধীরা অনেকটা অবহেলিত ছিল। বর্তমানে জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্নভাবে তাদের তদারকি করা হচ্ছে। এই প্রতিবন্ধীরা যাতে সাধারণ মানুষের মতো অধিকার নিয়ে বাচঁতে পারে তার জন্য তাদের সেইভাবে প্রস্তুত করার লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন।
মাধবদীতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
নরসিংদীর মাধবদীতে বালুবাহি ট্রাকের চাপায় আব্দুর রহমান (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান নরসিংদীর মহিষাশুড়া ইউনিয়নের দরগাকান্দা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।
আইএস সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশী গ্রেপ্তার
জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) মালয়েশিয়ার পুলিশ প্রধান আব্দুল হামিদ বাদোর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা কাজে লাগাতে সহায়তা করবে চীন
জ্ঞানভিত্তিক শিল্পায়নের জন্য চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা কাজে লাগাতে চীন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ঝাং জু। তিনি বলেন, বাংলাদেশের শিল্পখাতে ডিজিটালাইজেশন, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন প্রযুক্তি স্থানান্তরে চীন সহায়তা করবে। ইতোমধ্যে তিন শতাধিক চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে বলে তিনি জানান।