তিউনিসিয়া উপকূলে আটকা পড়েছেন ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী
১২ জুন ২০১৯, ০৬:১৫ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম
বিদেশ ডেস্ক:
লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ১২ দিন ধরে ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে আটকা পড়েছেন ৭৫ অভিবাসী। যাদের মধ্যে ৬৪ জনই বাংলাদেশি।
তিউনিসিয়ার সমুদ্রসীমা থেকে মিসরের একটি নৌকা এসব অভিবাসীকে উদ্ধার করলেও তাদের কেউ গ্রহণ করতে রাজি হচ্ছে না বলে জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয়, গত ১২ দিন তিউনিসিয়ার উপকূলীয় এলাকা জার্জিস থেকে ২৫ কিলোমিটার দূরে এই ৭৫ অভিবাসী সমুদ্রে আটকা পড়ে আছেন। বাংলাদেশি ছাড়াও আটকা পড়া অন্যান্য দেশের মধ্যে মরক্কো, সুদান ও মিসরের নাগরিকরা রয়েছেন।
সমুদ্রে এতদিন থাকার ফলে অভিবাসীদের শারিরীক অবস্থা খুবই শোচনীয় বলে জানিয়েছেন রেড ক্রিসেন্ট কর্মকর্তা মংগি স্লিম। তাদের চিকিৎসাসেবা দিতে ইতিমধ্যে রেড ক্রিসেন্টের চিকিৎসকরা সেখানে পৌঁছেছেন। তবে খাদ্য, চিকিৎসাসহ সব ধরনের সাহায্য নিতে কয়েকজন অস্বীকৃতি জানায় বলে রেড ক্রিসেন্ট কর্মকর্তারা জানিয়েছেন।
গত মাসেও লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৭০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৭ বাংলাদেশি নাগরিক ছিলেন।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ