নরসিংদীতে কলেজ ছাত্রীর শরীরে অগ্নিসংযোগ
১৪ জুন ২০১৯, ১২:০৮ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে ফুলন রানী বর্মণ (২২) নামে এক কলেজ ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তাঁর শরীরের ২০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টায় নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে।
দগ্ধ ফুলন বর্মণ বীরপুর মহল্লার যুগেন্দ্র বর্মণ এর মেয়ে ও নরসিংদীর উদয়ন কলেজ থেকে গত বছর এইচএসসি উর্ত্তীণ হয়ে কোথাও ভর্তি হননি।
দগ্ধ কলেজ ছাত্রীর পরিবারের সদস্যরা জানায়, বাড়ির পার্শ্ববর্তী একটি দোকান থেকে মোবাইল রিচার্জ শেষে বাসায় ফিরছিল ফুলন বর্মণ। এসময় হঠাৎ করে অজ্ঞাতনামা দুইজন দুর্বৃত্ত তার হাত মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফুলনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নরসিংদী শহর ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, অগ্নিদগ্ধের ঘটনার খবর পেয়ে হাসপাতালে স্বজনদের সঙ্গে কথা বলাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের পর আগুন লাগানোর কারণ ও কারা ঘটনার সাথে জড়িত বলা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা