রায়পুরায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ
১২ জুন ২০১৯, ০৫:২০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানার এএসআই আব্দুল খালেক বুধবার (১২ জুন) ঘটনাস্থলে পৌছে নির্মাণ কাজ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নয়াচর গ্রামের দুলা মিয়া ও তাঁরা মিয়ার লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে তাঁরা মিয়া ও তার পরিবার পৈতৃক সম্পত্তি ফিরে পেতে আদালতের স্মরনাপন্ন হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত উক্ত জমির উপর ১৪৫ ধারা জারি করেন। এরই মধ্যে আদালতের রায় অমান্য করে দুলা মিয়ার পরিবারের লোকজন স্থায়ী স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যেতে চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে রায়পুরা থানার এ এস আই আব্দুল খালেক বলেন, আদালতের নির্দেশে সরজমিনে গিয়ে ১৪৫ ধারা জারি করি এবং শান্তির লক্ষ্যে উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানের থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু দুলা মিয়ার পরিবারের লোকজন আদালতের রায় অমান্য করে পূণরায় নির্মাণ কাজ করার চেষ্টা করলে ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা