চুয়াডাঙ্গায় করোনা রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮
১৯ মার্চ ২০২০, ০৭:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের থানাপাড়ার ইতালিফেরত এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন।
ওই প্রবাসীর বাবা জানান, ২৬ বছর পর তার ছেলে দেশে ফেরেন। ঢাকায় দুই দিন অবস্থানের পর এলাকায় ফেরেন। এর একদিন পর থেকেই ঠান্ডা, কাশি ও গলাব্যথাসহ জ্বরে আক্রান্ত হন তিনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ মার্চ) সকালে এই প্রবাসীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আক্রান্ত যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআরে নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, দেশে নতুন করে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনজন একই পরিবারের সদস্য। এ নিয়ে করোনা রোগী বেড়ে ১৭ জনে দাড়িয়েছে। এদিকে চুয়াডাঙ্গার রোগীকে নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮-তে দাঁড়ালো। এই ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা