করোনাভাইরাস প্রতিরোধে ফেসবুকে মুশফিকের পরামর্শ
১৯ মার্চ ২০২০, ০১:১৫ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
বিনোদন ডেস্ক:
চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে জন-জীবন। ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত আরও ১৪ জন। এমন পরিস্থিতিতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম। সেখানে করোনা প্রতিরোধে দুটি পরামর্শ দেন তিনি।
মুশফিকুর রহিম বলেন, বিশ্বের অধিকাংশ দেশ এখন করোনাভাইরাসে আক্রান্ত। সারা বিশ্বে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখেরও বেশি মানুষ। বিভিন্ন দেশে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন দেশে আন্তর্জাতিক ও ঘরোয়া সব খেলাধুলা বন্ধ করা হয়েছে। অনান্য দেশের মতো করোনাভাইরাসে আক্রান্ত কয়েকজনকে বাংলাদেশেও চিহ্নিত করা হয়েছে এবং করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুও হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাত ঘন ঘন সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত সামাজিক দূরত্ব বজায় রাখা অর্থাৎ খুব জরুরি না হলে ভিড় বা জনসমাগম এড়িয়ে চলা।
বিদেশ ফেরত মানুষের উদ্দেশ্যে মুশফিক বলেন, বিদেশ থেকে আসা ভাই-বোনদের প্রতি অনুরোধ। আপনারা নিজের পরিবার ও দেশের সবার সুস্থতার জন্য কমপক্ষে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে থাকুন। মনে রাখুন আপনি শুধু আপনার জন্য নয়, নিজের সন্তান, পরিবার, পাড়া প্রতিবেশী এবং দেশের সকল মানুষের জন্য নিজেকে সচেতন রাখুন আর দয়া করে এখন কেউ একসাথে বাইরে ঘুরতে বের হবেন না। এই সময় বিভিন্ন সোস্যাল মিডিয়ায় যেকোনো তথ্যের বিষয় সতর্ক থাকবেন। অনেকেই ভুল অথবা মিথ্যে তথ্য ছড়াতে পারে। গুজবে কান দেবেন না। আমি নিজে এবং পরিবারের সচেতনতার জন্য এখন বাসায় অবস্থান করছি। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছি না। যতটুকু সম্ভব সচেতন থাকার চেষ্টা করছি। নিজে সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করুন। মনে রাখবেন আমার হাতেই আমার সুরক্ষা।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ