করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা দেবে ফেসবুক
১৮ মার্চ ২০২০, ১২:৩০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার নগদ অর্থ ও অ্যাড ক্রেডিট (বিজ্ঞাপনের জন্য অর্থ) সাহায্য দেবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক। মঙ্গলবার (১৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ৩০টিরও বেশি দেশের ৩০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে এ সহায়তা দেবে ফেসবুকে। বেশিরভাগ ক্ষেত্রে নগদ অর্থের মাধ্যমেই এ সহায়তা দেয়া হবে। এ সাহায্যের জন্য কীভাবে আবেদন করতে হবে, শিগগিরই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানাবে ফেসবুক।
মঙ্গলবার (১৭ মার্চ) ফেসবুকের একটি পোস্টে প্রতিষ্ঠানটির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, অর্থনৈতিক সঙ্কট ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কীভাবে সাহায্য করলে ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য সবচেয়ে ভালো হয়, সেটি বোঝার জন্য আমরা তাদের কথা শুনেছি। জোরালো ও স্পষ্টভাবে বলা হয়েছে, অর্থনৈতিক সহায়তা পেলে তারা ব্যবসা চালিয়ে যেতে পারবে এবং যেসব কর্মী কাজে আসতে পারছেন না, তাদের বেতন দিতে পারবেন।
ফেসবুক জানায়, তাদের দেয়া অর্থ ভাড়াসহ কর্ম পরিচালনার সব খরচ বা ফেসবুকে বিজ্ঞাপন দিতে ব্যবহার করতে পারবে ছোট ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি