পলাশে মাদ্রাসা ছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা
১৮ মার্চ ২০২০, ০৫:৩৩ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আফিয়া আক্তার (১৫) পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকাবরদী গ্রামের আজহার আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের পরিবারের ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহতের স্বজন ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দীন জানান, মঙ্গলবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। ঘরের দুটি রুমের একটিতে বোনদের সাথে একই খাটে ঘুমাচ্ছিলেন আফিয়া। ভোররাতে আফিয়ার বড় বোনের বাচ্চার কান্নার আওয়াজ শুনে জেগে উঠেন পরিবারের সদস্যরা। এসময় তারা দেখতে পান আফিয়া ঘরে নেই, ঘরের প্রধান দরজা খোলা ও ঘরের মেঝের একপাশের সিঁধকাটা। রাতেই পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর ঘরের পেছনের একটি কচু ক্ষেতের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় আফিয়াকে উদ্ধার করেন। এ সময় তার মাথায় ইটের আঘাত ও গলায় গামছা প্যাঁচানো ছিল। পরে পরিবারের সদস্যরা তাকে নরসিংদী জেলা হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বুধবার সকালে পলাশ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তার লাশ নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনবোন ও এক বোনের জামাইসহ পরিবারের ৪ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দীন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা