ভারতে পালিয়ে বেড়াচ্ছে করোনা আক্রান্ত ১৬৭ রোগী!
১৯ মার্চ ২০২০, ০১:২৫ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতজুড়ে ভয়ের আবহ তৈরি করেছে করোনাভাইরাস (কোভিড-১৯)। ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা ১৫১ জন। এদের মধ্যে ২৫ জন বিদেশি। এই অবস্থায় জরুরিকালীন তৎপরতায় সদ্য বিদেশ থেকে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করছে সব রাজ্য। পাঞ্জাবের স্বাস্থ্যদপ্তরও সেই কাজই করছে।
সেখানেই তালিকা মেলাতে গিয়ে দেখা গিয়েছে সদ্য বিদেশে থেকে ফেরা ১৬৭ জনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সন্দেহ করা হচ্ছে তাঁর প্রত্যেকেই করোনাভাইরাসে আক্রান্ত। ব্যক্তিদের খুঁজে বের করার জন্যে পুলিশের দুটি বড় দলকে কাজেও লাগানো হয়েছে। তাঁদের মধ্যে মাত্র ২৯ জনের হদিশ মিলেছে।
বিদেশ থেকে ভারতে ফিরেছেন, এমন লোকজনদের একটি তালিকা পাঞ্জাবের মেডিক্যাল কর্মকর্তারা পেয়েছিলেন। তাঁদের মধ্যে কোনও সংক্রমণ রয়েছে কিনা, তা যাচাই করতে ওই ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
ওই কর্মকর্তারা বলছেন, বিদেশ থেকে আসা লোকজনদের খোঁজ করার জন্য দুটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশকে ১১৯ জনের খোঁজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এখনও পর্যন্ত ১২ জনকে খুঁজে পেয়েছে। অন্য দল ছিল স্বাস্থ্য বিভাগের। তাদের ৭৭ জনকে খোঁজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দল মাত্র ১৭ জনের হদিশ পেয়েছে।
পাসপোর্টে ভুল ঠিকানা বা টেলিফোন নম্বর না থাকার কারণেই তাঁদের হদিশ করা যায়নি। দল দুটি সক্রিয় রয়েছে এবং ওই ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে। খুব শীঘ্রই খুঁজে বের করা যাবে তাদের।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা