শিবপুরে স্কুলছাত্রী আত্মহননে প্ররোচনা মামলা: জামিনে এসে বাদীকে হুমকির অভিযোগ
নরসিংদীর শিবপুরে স্কুলছাত্রী আত্মহত্যার প্ররোচনার মামলার আসামী জামিনে এসে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার বাদী থানায় সাধারণ ডায়েরী করেও নিরাপত্তাহীরতায় ভুগছেন বলে অভিযোগ করেন। জেলার শিবপুর উপজেলার শিবপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পলাশে শতাধিক স্পটে চলছে রমরমা মাদক ব্যবসা
দেশব্যাপী মাদক বিরোধী অভিযান চললেও মাদকে ভাসছে নরসিংদীর পলাশ উপজেলা। গ্রাম থেকে শুরু করে ঘোড়াশাল শিল্প এলাকার যেখানে-সেখানে চলছে মাদকের রমরমা ব্যবসা। হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, মদ, বিয়ার ও গাঁজার মতো মাদকদ্রব্য।
আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: নরসিংদীতে সেলিমা রহমান
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, কোন ব্যক্তির স্বার্থে নয়, দলের স্বার্থে সংগঠন হওয়া উচিৎ। তাই বিএনপিকে কোন এমপি মন্ত্রীর বাহিনী নয়, দেশের স্বার্থে জাতীয়তাবাদী হিসেবে নতুন করে সংগঠিত করা হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলনের মাধ্যমেই মুক্ত করতে হবে। তাই আমরা আন্দোলনের প্রস্তুতি হিসেবেই দলকে সু-সংগঠিত করছি।
নরসিংদীতে আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ
নরসিংদীতে আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হ
শিবপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের দায়িত্বভার গ্রহণ
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে শিবপুর উপজেলা থেকে নবনির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ খান দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্বভার গ্রহণ উপলক্ষে রবিবার (৫ মে) সকাল ১০টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল কলেজের নতুন ক্যাম্পাস উদ্বোধন
ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদীর নতুন ক্যাম্পাসে স্থানান্তর উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (৪ মে) সকাল ১০ টা থেকে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিকেল ৩ টা থেকে অভিভাবক সমাবেশ ও গুণী শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জে ২০৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গুদনাইল থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১১। এসময় ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ মে) গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় র্যাব। আটককৃতরা হলো ১। মোঃ আবুল কালাম (৪৫), ২। কামরুন নাহার @ পিংকি (২৮) এবং ৩। মোসাঃ রাবেয়া @ শুকা (৪৮)। এসময় তাদের দেহ তল্লাশী করে ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আবাসিক হোটেলে মাদক ব্যবসা ও পতিতাবৃত্তি: ৫ জন আটক
নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকার সামাদবানু কমপ্লেক্স নামক শাপলা গেস্ট হাউজে র্যাব ১১ অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃতরা হলো মোঃ আবু ছালেক মিয়া (৩৪), মোঃ শওকত খান (৩০), মোঃ শফিকুল ইসলাম (৪৫), মোঃ আবু মুসা সিকদার (১৮) এবং মোঃ আঃ ছাত্তার গাজী (৪৫)। এসময় তাদের হেফাজত হতে ২২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২৩,৭০০/- টাকা, প্রায় ১ হাজার পিস কনডম ও ৫০ পিস লুব্রিকেটিং জেল উদ্ধার করা হয়। গত ০৩ মে বিকালে এ অভিযান চালানো হয়।
মাধবদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন নিহত
নরসিংদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মোস্তফা মানিক (৪০) নামের একজন নিহত হয়েছেন। শনিবার (৪ মে) বেলা ১১ টার দিকে সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের নওয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মানিকের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাচগাঁও এলাকার হলেও সে দীর্ঘদিন ধরে নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া এলাকায় শ্বশুড়বাড়িতে বসবাস করতো।
মাধবদীতে তৃষ্ণার্ত পথচারীদের মধ্যে শরবত বিতরণ
গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের মধ্যে খেটে খাওয়া সাধারণ পথচারীদের খানিকটা প্রশান্তির পরশ দিতে মাধবদী থানা প্রেস ক্লাবের উদ্যোগে শরবত বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বা'দ জুমা’র পর মাধবদী বাজার বড় মসজিদের মুসুল্লি ও তৃষ্ণার্ত সাধারণ পথচারীদের মাঝে বিনামূল্যে এ শরবত বিতরণ করা
নরসিংদীতে বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে একজন নিহত
নরসিংদীর চরাঞ্চলে নবনির্মিত শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কে সৌরবিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটির নিচে চাপা পড়ে মোশাররফ হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ে মে) বিকেল পৌণে ৫টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুরে এ দুর্ঘটনা ঘটে।
মনোহরদীতে সহকারী কমিশনারের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে
নরসিংদীর মনোহরদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র হস্তক্ষেপে বন্ধ হলো দশম শ্রেণির শিক্ষার্থীর সাজেদা আক্তার ওরফে শাহিদার বাল্য বিয়ে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১০: মনোহরদীর তিন প্রবাসীর পরিবারে শোকের মাতম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় (বুধবার ১ মে) সকালে নিহত ১০ বাংলাদেশির মধ্যে ৩ জনের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। তাদের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র পরিবারগুলো।
রডসহ স্টিল পণ্যে বিদ্যমান ট্যারিফ বহাল রাখার দাবি
রডসহ স্টিল পণ্য উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ ৯ শ’ টাকা ট্যারিফ বহাল রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা। একইসাথে তারা স্টিল শিল্পের প্রধান কাঁচামাল ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ এবং স্পঞ্জ আয়রণ আমদানির ক্ষেত্রে বিদ্যমান শূণ্য ভ্যাট বহাল রাখার দাবি জানান।
বিদেশে মুনাফা স্থানান্তর: বিএটিবি’র চাতুরীতে রাজস্ব হারাচ্ছে সরকার
২০১৬ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) রয়্যালটি, কারিগরি ও পরামর্শক ফি এবং আইটি সার্ভিস বাবদ যে মোটা অঙ্কের টাকা যুক্তরাজ্যে স্থানান্তর করেছে তার ফলে বাংলাদেশ সরকার প্রায় ৬ মিলিয়ন ইউএস ডলার কর রাজস্ব হারিয়েছে।
এসব অভ্যাস ছাড়ুন
মানুষ অভ্যাসের দাস এ প্রবাদটি আমরা সকলেই হয়তো শুনেছি। আর এ অভ্যাসকে ভাগ করা যায় দুই ভাগে। একটি হলো ভালো অভ্যাস অপরটি হলো খারাপ অভ্যাস। অভ্যাস আমাদের দিনকে প্রভাবিত করে, জীবনকে প্রভাবিত করে।তাই বদভ্যাসগুলোকে ছেড়ে ভাল অভ্যাসকে স্বাগত জানানো উচিত সকলের-ই..
মাধ্যমিকে জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো: লুৎফর কবির
২০১৯ সালে নরসিংদী জেলায় মাধ্যমিক শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ লুৎফর কবির।
নরসিংদীতে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস প্রতিযোগিতার উদ্বোধন
“এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, আসুন সবাই প্রতিজ্ঞা করি একটি ময়লাও যত্রতত্র নয়” শ্লোগানে নরসিংদীতে শুরু হয়েছে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস প্রতিযোগিতা।
পলাশে বিস্কুটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক
বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রান্ত দাস (২০) নামে এক যুবককে আটক করেছে পলাশ থানা পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। আটককৃত প্রান্ত দাস কুড়াইতলী গ্রামের মৃত নিরাশ দাসের ছেলে।
দেশের সর্বোচ্চ লিগে খেলছেন নরসিংদীর ৬ ফুটবলার
নরসিংদীর স্কুটার গফুরের নাম শোনেননি অথচ দেশের ফুটবলের খোঁজ খবর রাখেন এমন মানুষ পাওয়া দুস্কর। সেই স্কুটার গফুরের দুই সন্তান মোহাম্মদ মোবারক হোসেন ভুঁইয়া ও মোহাম্মদ মোকারম হোসেন ভুঁইয়াসহ নরসিংদীর ছয় ফুটবলার খেলছেন দেশের ফুটবলের সর্বোচ্চ আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল’-বিপিএলে।