নরসিংদীতে বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে একজন নিহত
০৩ মে ২০১৯, ১০:০৮ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর চরাঞ্চলে নবনির্মিত শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কে সৌরবিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটির নিচে চাপা পড়ে মোশাররফ হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ে মে) বিকেল পৌণে ৫টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নরসিংদীর মাঠ সহকারী (সোলার) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি কিশোরগঞ্জের নিকলীর দ্বীন ইসলামের ছেলে। এই ঘটনায় আরও চারজন মাঠ সহকারী আহত হয়েছেন।
পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ সহকারী শোভন চন্দ্র দাস জানান, শুক্রবার সারাদিন ধরে আমরা ৯জন মাঠ সহকারী মিলে সেতুটির সংযোগ সড়কে সৌরবিদ্যুত স্থাপনের কাজ করছিলাম। ৮টি সোলার প্যানেলের কাজ করে ৯ নম্বরটির ফিটিং শেষে লোহার খুঁটিটি উপরে উঠানোর সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে লোহার খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে পড়লে সবাই ছিটকে পড়ি। ওই সময় পাশ্ববর্তী খাদে ছিটকে পড়ে তিনজন আহত হন। লোহার খুঁটিটি সরাসরি মোশাররফ হোসেনের ঘাড়ের ওপরে পড়ে। তাদের সবাইকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোশাররফ হোসেন মারা যান।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির জানান, মোশাররফ হোসেনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এই ঘটনায় আরও চারজন আহত ব্যক্তিকে আমরা চিকিৎসাসেবা দিচ্ছি।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসান জানান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম মাহবুবুর করিম ও আমি ওই হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা কিশোরগঞ্জ থেকে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ