সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১০: মনোহরদীর তিন প্রবাসীর পরিবারে শোকের মাতম
০৩ মে ২০১৯, ০৬:০৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক॥
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় (বৃহস্পতিবার ২ মে) সকালে নিহত ১০ বাংলাদেশির মধ্যে ৩ জনের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। তাদের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র পরিবারগুলো।
নিহতরা হলেন- মনোহরদী উপজেলার তাঁরাকান্দি গ্রামের মান্নান মাঝির ছেলে জামাল উদ্দিন মাঝি, তাঁতারদি শেখেরগাঁও এলাকার রশিদুল হকের ছেলে ইমদাদুল হক ও ডোমনমারা খিদিরপুর এলাকার আব্দুল মান্নান শেখের ছেলে মো: আল আমিন।
নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর শোনার পর থেকেই তিন প্রবাসীর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শান্তনা জানাতে এগিয়ে এসেছেন আত্মীয় স্বজনসহ এলাকাবাসী। উপার্জনক্ষম প্রবাসী স্বজনের এমন মৃত্যুতে শোকে নির্বাক হয়ে আছেন স্বজনদের কেউ কেউ। শেষবারের মতো দেখার ইচ্ছায় সরকারের মাধ্যমে দ্রুত মৃতদেহ ফিরে পাবার দাবি পরিবার ও স্বজনদের। পাশাপাশি সরকারের প্রতি দরিদ্র এই পরিবারগুলোর পাশে দাড়ানোর দাবী এলাকাবাসীর।
তাঁরাকান্দি গ্রামের নিহত জামাল উদ্দিন মাঝির শোকার্ত মা নূরজাহান বেগম বলেন, ১ শতাংশ ভিটেবাড়ী ছাড়া আর কোন সম্পদ না থাকায় পরিবারের সুখের আশায় ৫ লাখ টাকা ধার দেনা করে ২৯ দিন আগে ছেলেকে সৌদী আরবে পাঠিয়েছিলাম। প্রথম দিন কাজে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় পরপারে চলে গেলো আমার ছেলে।
স্ত্রী দিলরুবা বেগম বলেন, ৪ ছেলে ও ১ মেয়েকে নিয়ে আমি এখন অসহায় হয়ে পড়লাম। কে সংসারের হাল ধরবে? আমার স্বামীকে শেষবারের মতো দেখতে চাই, সরকার যেন দ্রুত আমার স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।
স্থানীয় ইউপি সদস্য ও নিহত জামালের চাচাতো ভাই নজরুল ইসলাম বলেন, জামাল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। ভাইয়েরা পৃথক পৃথক সংসার করছেন। পরিবারটি খুবই খুবই দরিদ্র হওয়ায় সরকারের সহযোগিতা প্রয়োজন।

একইভাবে শোকের মাতম চলছে নিহত অপর দুইজন একই উপজেলার ইমদাদুল হক ও আল আমিনের পরিবারেও। অকালেই প্রাণ হারানোকে মেনে নিতে পারছেন না তারা। পরিবারের স্বপ্ন পূরণ করতে সৌদী আরব যেতে গিয়ে ঋণগ্রস্ত হওয়া পরিবারগুলো পড়েছেন চরম অনিশ্চয়তায়। সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন স্বজনেরা। একদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো অপরদিকে ঋণের বোঝা যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থায় ফেলেছে তাদের।
বৃহস্পতিবার (২ মে) সকালে রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে শাকরায় ১৭ জন বাংলাদেশিকে বহনকারী একটি মিনিবাস চাকা ফেটে উল্টে যায়। এতে নরসিংদী, নওগাঁ, টাঙ্গাইল, কুষ্টিয়া, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার ১০ প্রবাসী নিহত হন। তারা সবাই আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কর্মাশিয়াল কন্ট্রাক্টস নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা