নরসিংদীতে আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ
০৫ মে ২০১৯, ০৮:৪২ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ মে) বিকালে নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেয়েদের খেলায় অংশ নেয় পলাশ উপজেলা দল বনাম নরসিংদী সদর উপজেলা দল। এতে ২৫ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় পলাশ উপজেলা দল। পরাজিত নরসিংদী সদরের পয়েন্ট ছিল ২২। খেলায় সেরা খোলোয়ার নির্বাচিত হয় সদর উপজেলা দলের টুকটুকি। ছেলেদের খেলায় অংশ নেয় শিবপুর উপজেলা দল বনাম পলাশ উপজেলা দল। এতে ৩১ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় শিবপুর উপজেলা দল। তাদের প্রতিদ্বন্দ্বী দল পলাশ উপজেলা দল পায় ২১ পয়েন্ট। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয় শিবপুর উপজেলা দলের জাহিদ।
খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টাসের ডিআইজি (এডমিন ও ডিসিপ্লিন) হাবিবুর রহমান।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মিরাজ উদ্দিন আহমেদ, থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা, নরসিংদী পৌর মেয়র মো. কামরুজ্জামান, মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, গোলাম মোস্তাফা মিয়া, জেলা পুলিশিং কমিটির সভাপতি ড.মশিউর রহমান মৃধা প্রমুখ।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ