ন্যাশনাল কলেজের নতুন ক্যাম্পাস উদ্বোধন
০৫ মে ২০১৯, ০১:১৪ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদীর নতুন ক্যাম্পাসে স্থানান্তর উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (৪ মে) সকাল ১০ টা থেকে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিকেল ৩ টা থেকে অভিভাবক সমাবেশ ও গুণী শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সৈয়দ উদ্দিন। কলেজের প্রভাষক মো: আরিফ পাঠানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী সরকারী কলেজের ভিপি মাহমুদুল হাসান শামীম। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: বাবুল আকন। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবু তাহের বেলাল। এছাড়া আরো বক্তব্য রাখেন কলেজের পরিচালনা বোর্ডের সেক্রেটারী শামীম সরকার।
আলোচনা শেষে গুণী শিক্ষক ও অতিথিদের ক্রেষ্ট উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কলেজের শিক্ষার্থীরা।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ