সিদ্ধিরগঞ্জে ২০৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
০৪ মে ২০১৯, ০৫:৫৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গুদনাইল থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১১। এসময় ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ মে) গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় র্যাব।
আটককৃতরা হলো ১। মোঃ আবুল কালাম (৪৫), ২। কামরুন নাহার @ পিংকি (২৮) এবং ৩। মোসাঃ রাবেয়া @ শুকা (৪৮)। এসময় তাদের দেহ তল্লাশী করে ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আটককৃত মোঃ আবুল কালাম এর বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানা এলাকায় হলেও সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করে আসছে। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। মাদক ব্যবসার দায়ে বহুবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছে। তার বিরুদ্ধে ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। তাছাড়া গ্রেফতারকৃত পিংকি ও তার মা, শুকাও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। পিংকি মাদক মামলায় গ্রেফতার হয়ে ১ মাস পূর্বে জামিনে ছাড়া পেয়েছে। তারা সকলে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা