২৫ লাখ পিস চামড়া কম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ
কাঁচা চামড়া ব্যবসায়ীরা এ বছর গত বছরের তুলনায় অন্তত ২৫ লাখ পিস চামড়া কম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এতে এবার চামড়া নিয়ে বিপাকে পড়তে পারেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। সেই সঙ্গে কমবে চামড়ার দামও। তবে কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বলছে, বাজারে কোনো চামড়াই অবিক্রিত থাকে না। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
ঈদে মুক্তি পাচ্ছে যে চার সিনেমা
শুরুতে বেশ কয়েকটি সিনেমার নাম শোনা গেলেও এবারের ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে মুক্তির অপেক্ষায় আছে ৪টি। নিজ নিজ প্রযোজনা সংস্থা থেকেই এসব ছবি মুক্তির বিষয় নিশ্চিত করা হয়েছে।
যেভাবে সঠিক পদ্ধতিতে ফ্রিজে মাংস সংরক্ষণ করবেন
মাংস যুগ যুগ ধরে খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু রাসায়নিক ও এনজাইমেটিক গঠনগত কারণে বাইরের আর্দ্রতা, আলো, তাপ, জীবাণু, অক্সিজেন প্রভৃতির প্রভাবে পচনে সহায়তাকারী ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডের মতো মাইক্রো অর্গানিজমের সংক্রমণে মাংস খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে, যা থেকে বিভিন্ন ধরনের খাদ্যবাহিত রোগ তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
শিবপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত, আটক ১
নরসিংদীর শিবপুরে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিপন মিয়া (১৭) নামের একজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (৯ আগষ্ট) রাতে ৯টার দিকে বাঘাব ইউনিয়নের পাচপাইকা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিপন বাহেরদিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
মশা নিধনের নতুন ঔষধ প্রয়োগ শুরু
রাজধানীতে মশা নিধনের জন্য নতুন ঔষধ আনুষ্ঠানিকভাবে প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (৯ আগস্ট) বিকালে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এসব ঔষধ প্রয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
মাধবদীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার (৮ আগষ্ট) পালন করেছে নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগ। এ উপলক্ষে বাদ মাগরিব মাধবদীস্থ যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঈদ উল আযহাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারশালায়
নরসিংদীতে ঈদ উল আযহাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারশালাগুলোতে। হাট বাজারের খুচরা দোকানীদের জন্য লোহার অস্ত্রপাতি তৈরির পাশাপাশি কোরবানীর ক্রেতাদের চাপ সামাল দিতে দিন-রাত কাজ করছেন তারা। মেশিনারীতে তৈরি স্টীলের তৈরি ছুরি, চাপাতিসহ অন্যান্য সরঞ্জামের প্রভাবে দিনদিন কাজ কমে আসছে বলে জানান কামারশালায় জড়িতরা।
বেলাবতে মাজারের ওরশে এসে নারী ধর্ষিত
নরসিংদীর বেলাবতে একটি মাজার শরীফের ওরশে এসে ধর্ষণের শিকার হয়েছেন ২৫ বছরের এক নারী। বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাতে বেলাব উপজেলার সররবাদ পশ্চিমপাড়া গ্রামের সামাদ লেংটার মাজারের পাশের একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।
ঈদের সময়টাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের সময়টাতে ডেঙ্গু পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ঈদে ঘরমুখো মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী
পবিত্র ঈদুল আযহাকে ঘিরে রাজধানী ঢাকা ছেড়ে নাড়ির টানে গ্রামে ফিরছে মানুষ। পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকেই ঢাকা ছাড়ছে মানুষ।
মাধবদীতে ৫ হাজার ৩ শত ইয়াবাসহ তিনজন গ্রেফতার
নরসিংদীর মাধবদী থেকে ৫ হাজার ৩ শত ৫০ পিস ইয়াবার একটি চালানসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ড হতে তাদের গ্রেফতার করা হয়।
নরসিংদী রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
নরসিংদী রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৮ আগস্ট দুপুরে যাত্রী সাধারণের সুবিধার্থে এবং ঈদ এ ঘরমুখো মানুষের টিকেট প্রাপ্তি সহজ ও হয়রানি মুক্ত করার জন্য এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।
যুবলীগ নেতার মুক্তির দাবীতে মানববন্ধন
নরসিংদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন শেষে পুলিশ সুপার ও জেলা প্রসাশকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
নরসিংদীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন
নরসিংদী জেলা আওয়ামী যুলীগের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ আগষ্ট) নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইক চালক নিহত
নরসিংদীতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে সুজন মিয়া (৩০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী সদর উপজেলার নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির ফিল্টার বিতরণ
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষের আয়োজনে উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে এ উপকরণ বিতরণ করা হয়।
নরসিংদীতে সড়কে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি রুখতে মাঠে পুলিশ
পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে সড়ক-মহাসড়কে যে কোন পরিবহনে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা রুখতে মাঠে নেমেছে পুলিশ। এ লক্ষে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার নিজেই পরিদর্শন করেন।
মাধবদীতে রাতে নিখোঁজ, সকালে নারীর লাশ উদ্ধার
নরসিংদীর মাধবদীতে খুশি আক্তার (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের একটি বাউন্ডারির ভেতরে পরিত্যক্ত জায়গা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
ডেইরী মিল্ক ও ফুড লিমিটেড কে ৫০ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেজাল ও নকল দুধ উৎপাদনের দায়ে ডেইরী ফ্রেশ মিল্ক’কে ৫০ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করাসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত র্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেয়া হয়।
এই সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: খায়রুল কবির খোকন
এই সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রীর উল্লেখযোগ্য কোন পদক্ষেপ চোখে পড়েনি। তাই ডেঙ্গু সারাদেশে মহামারী আকার ধারন করে বাড়ছে মৃত্যুর মিছিল। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।