শিবপুরে বাঁধনহারা কর্তৃক সচেতনতামূলক নাটক মঞ্চায়ন
০২ জুলাই ২০১৯, ০২:৪২ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ এএম
শিবপুর প্রতিনিধি:
সমাজকে আলোকিত করতে, সমাজের নানা ব্যাধি, সহিংস উগ্রবাদ প্রতিরোধে ব্যতিক্রমধর্মী প্রচারণার কাজ করে যাচ্ছে নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারা থিয়েটার স্কুল। “আলোর পথযাত্রী” নামক নাটক মঞ্চায়নের মাধ্যমে সংগঠনটি সমাজকে সচেতন করতে কাজ করছে।
নরসিংদী জেলা প্রশাসনের তত্বাবধানে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সম্প্রীতি প্রকল্পের অংশ হিসেবে নাটকটি পরিবেশিত হচ্ছে।
গত সোমবার (১ জুলাই) রাতে নরসিংদীর শিবপুর উপজেলা অডিটরিয়ামে নাটকটি মঞ্চস্ত হয়েছে। উপজেলা পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের ইন্টারেক্টিভ এই নাটকটি মঞ্চায়ন হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার হাজারো দর্শক উপস্থিত থেকে নাটক উপভোগ করেন। সমাজের নানা অসঙ্গতি, উগ্রবাদ, ইভটিজিং, সন্ত্রাস আর মৌলবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে এই নাটকটি পরিবেশিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা