বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়ার আশংকায় সুন্দরবন
০১ জুলাই ২০১৯, ০১:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম
টাইমস ডেস্ক:
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুন্দরবনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার “বিপন্ন বিশ্ব ঐতিহ্য” হিসাবে ঘোষণা করেছে। সাম্প্রতিক নতুন এ ঘোষণার ফলে ভবিষ্যতে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলি চালু হওয়ার প্রেক্ষিতে সুন্দরবনের সুরক্ষার জন্য গৃহীত ব্যবস্থা নিয়ে ইউনেস্কো অসন্তুষ্ট। এ অবস্থায় সম্প্রতি নতুন এ ঘোষণাটি এলো। সুন্দরবনকে সম্ভাব্য পরিবেশগত বিপদ থেকে রক্ষা করার জন্য সংশোধনমূলক পদক্ষেপের তালিকা প্রস্তুত করতে বাংলাদেশে প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে সরকারকে অনুরোধও করেছিলো ইউনেস্কো।

১৯৯৯ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত করে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র। সংস্থাটি শুরু থেকেই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে আসছে। যদিও সরকার সবসময় দাবি করেছিল যে, রামপাল সুন্দরবনকে বিপদাপন্ন করবে না। কিন্তু এ বক্তব্যে ইউনেস্কো কখনো বিশ্বাস করেনি।
এ ইস্যুতে আলোচনার জন্য ২০১৭ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১ তম বৈঠকে বাংলাদেশের একটি সরকারি প্রতিনিধিদল অংশ নিয়েছিল। তবে ইউনেস্কো বলছে, ঐ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুন্দরবন রক্ষায় কাজ করছে না বাংলাদেশ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা