পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
০২ জুলাই ২০১৯, ০২:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
“তারুণ্যের আলোয় হোক সমৃদ্ধ আগামী” এই শ্লোগানকে বুকে ধারণ করে নরসিংদীর পলাশ থানা সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১জুলাই) সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমীর হোসাইন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের পরিচালক বাহাউদ্দিন গাজী, সোলেমান গাজী, মনির হোসেন গাজী, কো অর্ডিনেটর জান্নাতুল আম্বিয়া শেলী, প্রভাষক শহিদুল হক সুমনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী। আলোচনা শেষে কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে ফ্যাশন শো, নৃত্য, জারি গানসহ দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, পলাশ থানা সেন্ট্রাল কলেজ পাশের হারে নরসিংদী জেলায় দ্বিতীয় হলেও সারাদেশে একটি স্থান দখল করে আছে। আশা করি এই ধারা অব্যাহত রাখতে পারলে হয়তো একদিন সারাদেশেও ভালো একটি স্থান দখল করবে। কেননা প্রতিষ্ঠার মাত্র ১০ বছরে কলেজটি একধিকবার শতভাগ পাশ এবং উপজেলা ও জেলায় শ্রেষ্ঠত্বের স্থান দখল করায় এই কলেজের অধ্যক্ষ শেরে বাংলা পদকে ভূষিত হয়েছে এটা আমাদের গর্ব।
কলেজের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই কলেজের শিক্ষার মান বজায় রাখার জন্য সচেষ্ট থাকবেন আর বাহির থেকে প্রশাসনিকভাবে সর্বপ্রকার সহযোগিতায় আমি ২৪ ঘন্টা আপনাদের পাশে আছি এবং থাকবো। শিক্ষার্থীদের উদ্যেশে তিনি বলেন, আজকের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন যাতে ভালো মানের লেখাপড়ার পাশাপাশি ভালো মানের মানুষ হতে পারো। তাই লেখাপড়া শিখে ভালো মানুষ হতে হবে।
বিভাগ : শিক্ষা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা