গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রোববার দেশব্যাপী হরতাল
০১ জুলাই ২০১৯, ০৬:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী রোববার (৭ জুলাই) সারা দেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার (১ জুলাই) দুপুরে রাজধানীতে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাম গণতান্ত্রিক জোটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং গণ দুর্ভোগের বাজেটের প্রতিবাদে আগামী ৭ জুলাই দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
জোটের সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ(মার্কসবাদী)’র শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সাত্তার, বজলুর রশীদ ফিরোজ, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, রুহিন হোসেন প্রিন্স, মানস নন্দী, ফখরুদ্দিন কবীর আতিক, বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এ হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা