কোনদিন মা হওয়ার ইচ্ছে নেই মল্লিকার
০১ জুলাই ২০১৯, ১২:৪৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:২১ এএম
বিনোদন ডেস্ক:
মল্লিকা শেরওয়াত বলিউডের এক সময়ের হট নায়িকা। ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমির বিপরীতে অভিষেক ছবি ‘মার্ডার’ দিয়েই যিনি নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। খোলামেলা দৃশ্যে তার ধারে কাছেও যে কেউ নেই এটাও বুঝিয়েছিলেন মল্লিকা। সেই মল্লিকা বর্তমানে অভিনয় জগতে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন। কাজ করছেন তার মতো নারীদের পুনর্বাসন নিয়ে।
হিন্দি সিনেমার জগতে পা রাখার আগে করণ সিং গিল নামে একজনকে বিয়ে করেছিলেন মল্লিকা শেরওয়াত। কিন্তু খুব অল্প দিনেই সে সংসার ছেড়ে চলে আসেন এই নায়িকা। মনোনিবেশ করেন অভিনয়ে। স্বামী নেই, সংসার নেই। এই একলা জীবনই নাকি তার আনন্দের। সম্প্রতি ভারতীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মল্লিকাই এ কথা জানান। এমনকী, কোনো দিন মা হওয়ার ইচ্ছাও নাকি তার নেই।
বলিউডে ইতোমধ্যে অভিনেতা তুষার কাপুর, তার বোন একতা কাপুর এবং পরিচালক ও প্রযোজক করণ জোহার সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন। সন্তানের মা-বাবা হয়েছেন তারা। মল্লিকারও এমন কোনো ইচ্ছা আছে কিনা প্রশ্নে নায়িকা বলেন, ‘একদম নয়। বাচ্চাদের সঙ্গে শুধু সময় কাটাতে আর খেলতে ভালো লাগে। মা হওয়া অনেক বড় একটি দায়িত্ব। সে সব আমার দ্বারা হবে না।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি এখন সিঙ্গেল তবে আমার জীবন সুখের। নারীদের জন্য কাজ করছি। এসব নিয়েই ব্যস্ত থাকি। ‘ফ্রি আ গার্ল’ নামে একটা সংস্থার শুভেচ্ছাদূত আমি। আমাদের সংস্থা মেয়েদের দেহব্যবসা থেকে উদ্ধার করে উকালতি পড়াচ্ছে। ওরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে। ভারতে এখন মেয়েদের অবস্থা সৌদি আরব ও পাকিস্তানের চেয়েও খারাপ। গবেষণা করেই কথাগুলো বলছি।’
বর্তমানে রজত কাপুরের পরিচালনায় ‘আরকে/আরকে’ নামের একটি ছবিতে অভিনয় করছেন মল্লিকা। এখানে তাকে পুরনো দিনের এক অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে। হাতে রয়েছে ওয়েব সিরিজ ‘বু সব কী ফটেগী’। এই সিরিজে প্রথমবারের মতো তিনি অভিনয় করবেন ভূতের চরিত্রে। এটির পরিচালক একতা কাপুর। তার সম্পর্কে মল্লিকা বলেন, ‘একতা ইজ ভেরি ইনস্পায়ারিং। অনেক কিছু শেখার আছে, ওকে দেখে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা