এমসিসি ক্রিকেট কমিটি থেকে সাকিব আল হাসানের পদত্যাগ
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব আল হাসান। আইসিসির দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার পরপর এই সিদ্ধান্ত নেন সাকিব।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ১০ নভেম্বর
বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৩০ অক্টোবর (বুধবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। সে হিসেবে ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি মো. আনিছুর রহমান।
২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৮ মাসের জন্য নয়, ২ বছরের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিষিদ্ধ করলো আইসিসি। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটাকে প্রত্যাখ্যান করলেও আইসিসি কিংবা বিসিবিকে না জানানোর কারণেই এই শাস্তি আরোপ করা হলো ক্রিকেটের অভিভাবক সংস্থাটির পক্ষ থেকে।
বুধবার শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নির্বাচন
আগামীকাল বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন। এ নির্বাচনে ৫ জন সদস্য পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইরাকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৪, আহত ৮৬৫
শিয়াদের পবিত্র শহর কারবালায় ইরাকি নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৪ জন সরকারবিরোধী বিক্ষোভকারী নিহত ও ৮৬৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে কারবালার এ ঘটনার পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ায় আহত আরও তিন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে মেডিকেল ও নিরাপত্তা সূত্রগুলো মঙ্গলবার জানিয়েছে। গত ১ অক্টোবর সরকারবিরোধী প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা এখন অন্ততপক্ষে ২৫০ জনে দাঁড়িয়েছে।
অনুশোচনায় কাতর বাবা-মা’র হত্যাকারী ঐশী
হয়ত অনেকেই ভুলে গেছেন? ২০১৩ সালের ঘটনা। ওই বছরের ১৬ আগস্ট সকালে ইন্সপেক্টর মাহফুজুর রহমানের ঘরে নেমে আসে অন্ধকার। রাজধানীর চামেলীবাগে নিজ বাসায় বাবা পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে নিজ হাতে হত্যাকরা ঐশী রহমানের কথা! এরপর দেশে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার চাপে চাপা পড়ে গেছে ঐশীর গল্প। কিন্তু জেলহাজতে কেমন আছেন ঐশী?
এবার ঐশ্বরিয়ার জন্মদিন ইতালিতে?
বিয়ের পর প্রত্যেক জন্মদিনেই ঐশ্বরিয়াকে তার স্বামী অভিষেক বচ্চন কোনো না কোনো চমক দেন। কখনো বিশাল পার্টির আয়োজন করেন, মুগ্ধ হওয়ার মতো উপহার দেন কিংবা বিদেশ ভ্রমণে যান। আসছে ১ নভেম্বর সাবেক এই বিশ্বসুন্দরীর জন্মদিন। ৪৭ বছরে পা রাখতে যাচ্ছেন তিনি।
বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকি
একের পর এক নেতিবাচক ঘটনা আর সংবাদে বিপর্যস্ত বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটারদের আন্দোলন, ধর্মঘটের পর সাকিব আল হাসানকে নিয়ে একটা ধোঁয়াশা, অবশেষে এলো আইসিসি থেকে সাকিবের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার খবর।
আইফোন ৫ ব্যবহারকারীদের সতর্ক করলো অ্যাপল
আইফোন ৫ ব্যবহারকারীদের সতর্ক করলো অ্যাপল। আগামী ৩ নভেম্বরের মধ্যে সফটওয়্যার (আইওএস ১০.৩.৪) আপডেট না করলে বিপদে পড়তে পাড়েন ব্যবহারকারীরা। সফটওয়্যার আপডেট না করলে আইফোন ৫-এ ইমেইল, অ্যাপ স্টোর ও আইক্লাউড ব্যবহার করা যাবে না। ওয়েব ব্রাউজিংয়েও সমস্যা হতে পারে।
একনেকে ১০ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১ হাজার ৪৬৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার খরচ করবে ৮ হাজার ২৭১ কোটি ২৩ লাখ, বিদেশি অনুদান ২৬৭ কোটি ১১ লাখ এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৯২৮ কোটি ৭৯ লাখ টাকা।
নিষিদ্ধ হচ্ছেন সাকিব আল হাসান!
সাবিক আল হাসানকে নিয়ে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত ক্রিকেট পাড়া সরব ছিল। সবার মুখে একটাই প্রশ্ন ছিল, সাকিব কি আদৌ ভারত সফরে যাবেন? নাকি গ্রামীণফোনের সঙ্গে করা চুক্তির কারণে বোর্ডের কাছ থেকে কারণ দর্শানো নোটিশ পেয়ে ক্ষুব্ধ সাকিব ভারত সফরে না যাওয়ার পাঁয়তারা করছেন?
“নরসিংদীর বাতিঘর” নামে নতুন সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ
"নরসিংদীর বাতিঘর" নামে একটি সেবামূলক ও অরাজনৈতিক নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ লুৎফর রহমান কে সভাপতি ও নরসিংদী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি কে সাধারণ সম্পাদক করে এ কমিটি করা হয়েছে।
রায়পুরায় প্রতারণা মামলায় গ্রেফতার আ’লীগ নেতা বাবুল জেলহাজতে
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকদের নিকট থেকে প্রতারণা করে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার মামলায় গ্রেফতার হওয়া আ’লীগ নেতা বাবুল মিয়াকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
পাইকারচরে তালবীজ রোপন কর্মসূচীতে উদ্বুদ্ধ হচ্ছে শিক্ষার্থীরা
নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে প্রতিবছরই তালবীজ রোপন ও বৃক্ষরোপন করছে শিক্ষার্থীরা। নাইমুল ইসলাম ভূঁইয়া নামে স্থানীয় এক বেসরকারি চাকুরিজীবীর উদ্যোগে “সবুজ ঘাসের গল্প” নামে এই বৃক্ষরোপন কর্মসূচীতে উদ্ধুদ্ধ হয়েছেন শিক্ষার্থীরা।
শিবপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কাজের সুযোগ বিষয়ক সভা
নরসিংদীর শিবপুরে “বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শিল্পকারখানায় কর্মসংস্থানের সুযোগ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) ও শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে এই সভার আয়োজন করে।
দলীয় ক্ষমা পেলেন নরসিংদীর বিদ্রোহী প্রার্থী আনোয়ার
বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে হওয়া বিদ্রোহী প্রার্থীদেরকে বিশেষ ক্ষমা করেছেন আওয়ামী লীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এতে নরসিংদী সদর উপজেলার বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন ক্ষমা পেয়েছেন।
২০২০ সালের ছুটির তালিকা অনুমোদন
২০২০ সালের ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা । চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২দিন ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
ফেসবুক চালু করলো নিউজ ট্যাব
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পরীক্ষামূলকভাবে নিউজ ট্যাব চালু করলো। বিশ্বব্যাপী স্থানীয় সংবাদমাধ্যমগুলো যাতে প্রতিযোগিতায় টিকে থাকে সেই কারণেই ফেসবুক এই ফিচার যোগ করেছে। ভুয়া খবরের ভিড়ে এই ফিচারে বিশ্বাসযোগ্য শিরোনামসহ খবর সরবরাহ করা হবে।
আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিকাল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন করা হবে।
কেন মাটিতে পুঁতে রাখবেন নখ ও চুল ?
নখ ও চুল কাটার পর তা দাফন করে ফেলা সুন্নত। মহানবী (সা.) তাঁর নখ, চুল ইত্যাদি কাটলে তা দাফন করে ফেলতেন। শুধু তা-ই নয়, তিনি হিজামা করালেও তাঁর রক্তগুলো দাফন করে ফেলার হুকুম দিতেন। মহান আল্লাহ মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, তাদের অঙ্গগুলোও সম্মানিত। তাই তাদের অঙ্গের সঙ্গেও এমন ব্যবহার করা যাবে না, যা তাদের সম্মান হানি করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, আর আমি মানব সন্তানকে সম্মানিত করেছি...। (সুরা ইসরা, আয়াত : ৭০)