খালেদা জিয়ার মুক্তির দাবীতে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৬ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৯:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও কারামুক্তির দাবীতে নরসিংদীতে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নরসিংদী প্রেসকাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতার্মীরাও অংশ নেন। মানববন্ধনে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবীসহ তার সুচিকিৎসার দাবী জানানো হয়। খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন নেতাকর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি ও সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, নরসিংদী শহর বিএনপির যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক কবির আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডি প্রমুখ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক চৌধুরীসহ স্বেচ্ছাসেবক দলের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা