মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও পূজা মন্ডপে অনুদান প্রদান
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মুক্তিযোদ্ধা রাখাল স্মৃতি সংসদের উদ্যোগে শ্রীরামপুরস্থ মদিনাতুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসায় নির্মিত ছাত্রাবাসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এছাড়া এই সংস্থার উদ্যোগে ১৬টি এতিমখানা ও ২৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে শ্রীরামপুর মদিনাতুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসব অনুদান বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধা রাখাল স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মানিক কে ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ ও ভবন উদ্বোধন করেন।
রায়পুরা পৌর কাউন্সিলর মো: রমজান আলীর সভাপতিত্বে ও শ্রীরামপুর মদিনাতুল উলুম তালিমুল কোরআন মসজিদের সভাপতি সাইফুল ইসলাম পলাশের চঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শ্রীরামপুর মদিনাতুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ফজলুর রহমান, নরসিংদী জেলা ইসকন সভাপতি প্রহলাদ কৃষ্ণ দাস, হাইরমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুল হক বাবলা, মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবীর সরকার, রায়পুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, মুক্তিযোদ্ধা রাখাল স্মৃতি সংসদের সভাপতি হাজী আতাউর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এড.চন্দন কান্তি সাহা, রায়পুরা পৌরসভা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ পাল, উপজেলা যুবলীগ এর দপ্তর সম্পাদক হলধর বাবু, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিবু সাহা, বিশ^জিৎ পাল, সবুজ নন্দী, খোকন সাহা প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা