লোকমানের ক্যাসিনো কান্ডে বিসিবি’র বিব্রত হওয়ার কিছু নেই: পাপন
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
স্পোর্টস ডেস্ক:
দেশের ক্রীড়াঙ্গন যখন ক্যাসিনো কাণ্ডে টালমাটাল আর একের পর এক ঘটনায় বিপদে দেশের বড় বড় ক্লাবগুলো। যে ক্লাবগুলোর হাত ধরে দেশের ক্রীড়াঙ্গন আজ এতটা সমৃদ্ধ। অথচ এই ক্লাবগুলো যখন জুয়ার আসরে পরিণত হয় তখন বুঝতে বাকি থাকে না কোন পথে হাঁটছে দেশের ক্রীড়াঙ্গন।
ক্যাসিনো কাণ্ডে ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় খবর হলো দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার গ্রেপ্তার হওয়া। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও পরিচালক। ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকায় দুই দিনের রিমান্ডও মঞ্জুর হয়েছে লোকমানের।
এ ঘটনার পর ক্রিকেট বোর্ডের কর্তারা গেল দুদিন মুখ না খুললেও শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।
বোর্ড পরিচালকের এমন কাণ্ডে ক্রিকেট বোর্ড বিব্রত কী না- এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, দেখেন এখানে বিব্রত হওয়ার কিছু নেই। কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবে। এতে কারও দ্বিমত পোষণ করার প্রশ্নই আসে না। লোকমান হোসেন ভূঁইয়া ক্লাবে ক্যাসিনো ভাড়া দিয়ে থাকলে তার বিচার হবে।
গেল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে লোকমানকে তার মণিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র্যাব-২। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-২-এর কার্যালয়ে নেয়া হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ