পেয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ১২০ টাকায়
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৫ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ভারতের রফতানি নিষাধাজ্ঞার প্রভাবে অস্থির হয়ে উঠছে বাংলাদেশের পেঁয়াজের বাজার। একদিনের ব্যবধানে ৪০-৪৫ টাকা বেড়ে, এ মসলাজাতীয় পণ্য এখন কেজিতে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
পাইকারি বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। দিনের ব্যবধানে ২০-২৫ টাকা বেড়ে দেশি ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮২ টাকায়। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে।
যাত্রাবাড়ীর আড়তে রোববার (২৯ সেপ্টেম্বর) ৭০ টাকা করে বিক্রি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা করে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ক্রেতারা বলেন, গতকাল রাতেও এই পেঁয়াজ কিনেছি ৭০ টাকায়। সকালে দোকানে এসে দেখি ১২০ টাকা। দোকানির সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন অনেক ক্রেতা। দোকানি বলেন, পেঁয়াজের দাম বাড়লে আমাদের কি করার আছে। বেশি দামে কিনি তাই বেশি দামে বিক্রি করতে হয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) ভারত সরকারের পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পরই বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে জানান পাইকারি ব্যবসায়ীরা।
এদিকে বাজার নিয়ন্ত্রণে, রাজধানীর ৩৫টি পয়েন্টে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা