সাপলুডু’কে ঘিরে দর্শকদের সাড়া
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৩ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
বিনোদন ডেস্ক:
দেশের ৪২টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সাপলুডু’। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এই ছবিটি বেশ দর্শক সাড়া জাগিয়েছে।
সকাল থেকে ঢাকা ও ঢাকার বাহিরের বিভিন্ন হলগুলোতে দর্শকদের সাড়া জাগানো উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে জন্ম নিয়েছে অন্যরকম আগ্রহ।
রাজধানীর নিউমার্কেট বলাকা সিনেমা হলে সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয় সাপলুডু’র প্রদর্শনী। নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয় দর্শকরা। সকাল থেকে বলাকা সিনেমা হলে উপস্থিত ছিলেন আরিফিন শুভ ফ্যানস ক্লাবের সদস্যরা। সাপলুডু লেখা টিশার্ট পরে প্রিয় নায়কের অপেক্ষায় ছিলেন তারা। সবাইকে চমকে দিয়ে হল প্রাঙ্গণে উপস্থিত হন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এসময় বিশাল একটা জটলা আরিফিন শুভকে ঘিরে ধরে। সাপলুডু সাপলুডু চিৎকারে মুখর হয় বলাকা প্রাঙ্গণ।
এছাড়া রাজধানীর শ্যামলী সিনেমা হল, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, মধুমিতা সিনেমা হলে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম দর্শক ও ভক্তদের সঙ্গে নিয়ে যান। উৎসবমুখরভাবে হলে বসে দর্শকদের সঙ্গে সাপলুডু দেখেন তারা।
চট্টগ্রামের সিনেমা প্যালেস, বগুড়া শহরের সনিয়া সিনেমা হল, বরিশালের অভিরুচি হলেও দর্শক ভিড় লক্ষ্য যায়।
রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে স্কুল পড়ুয়া মেয়েকে সাপলুডু ছবিটি দেখাতে নিয়ে আসেন ফরিদা আক্তার। তিনি বলেন, মেয়েটা থ্রিলারধর্মী ছবি দেখতে ভালোবাসে। শুনেছিলাম এই ছবিটি অ্যাকশন-থ্রিলারধর্মী তাই আসা। তবে ভালোই লেগেছে। মেয়ে খুশি আমিও খুশি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিন আহমেদ বলেন, বোধহয় আমাদের দেশের সিনেমা আবার গতি ফিরে পাচ্ছে। সাপলুডু দেখে তাই মনে হলো। সাপলুডুর মতো আরও চলচ্চিত্র তৈরি হয় দর্শকরা হলমুখি হবেন।
সাপলুডু ছবিতে সালাহউদ্দিন লাভলুর পুলিশ চরিত্র, মূল খলনায়ক হিসেবে জাহিদ হাসানের অভিনয়ও বেশ প্রশংসা পাচ্ছে। একঝাঁক তারকা নিয়ে নির্মিত এই ছবিতে দর্শকদের আগ্রহের কমতি নেই।
গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন মনোরম পরিবেশে।
গোলাম সোহরাব দোদুল পরিচালিত এই ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা