নারায়ণগঞ্জে র্যাব-১১ এর ১১৭ জন সদস্য করোনায় আক্রান্ত
করোনা হটস্পট নারায়ণগঞ্জে শুরু থেকে দায়িত্বপালন করে আসছে র্যাব-১১। লকডাউন কার্যকর করা থেকে শুরু করে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ, বাজার নিয়ন্ত্রণ, কাঁচাবাজারে করোনা পরিস্থিতির স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, জনসাধারণের নিরাপত্তা বিধান, করোনা আক্রান্ত ব্যক্তির সামাজিক হেনস্থা দূরীকরণ ইত্যাদি কর্মকান্ড অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে র্যাব।
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে ছেলের পর মায়ের মৃত্যু
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে ছেলের পর এবার মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) বেলা ১২ ঘটিকায় শ্বাসকষ্টের তীব্রতা নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তির প্রাক্কালে ইন্তেকাল করেন রেহানা বেগম (৬৬)।
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু
নরসিংদী সদর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে রত্না আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রত্না সদর উপজেলার আমদিয়া গ্রামের আতাবদ্দিন এর মেয়ে। শুক্রবার (১২ জুন) সকালে তার মৃত্যু হয়।
ভৈরবে হচ্ছে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব
ভৈরবে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য অত্যাধুনিক স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য খুব শীঘ্রই করোনাভাইরাস নির্ণয়করণ পরীক্ষা কেন্দ্র (ল্যাব) স্থাপন করা হচ্ছে। পিসিআর ল্যাব স্থাপন করছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভৈরব ট্রমা সেন্টারে। হাসপাতালের ল্যাবটিই হবে ভৈরবের প্রথম পিসিআর ল্যাব।
পলাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
নরসিংদীর পলাশে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপদ চন্দ্র দে (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের লাখেরাজ গ্রামে এ ঘটনা ঘটে।
মাধবদীতে এখনও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সেভলন-ডেটল
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ফার্মেসীসহ প্রায় প্রতিটি দোকানে দেড়গুণ অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে সেভলন-ডেটল। এসিআই কোম্পানীর ১১২ মিলির কাচের বোতলের গায়ে দাম লেখা আছে ৪৪ টাকা অথচ দোকানীরা এটা বিক্রি করছেন ৯০-১০০ টাকা, ডেটলের গায়ে দাম দেওয়া আছে ৩৮ টাকা যা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। আজ শনিবার (১২ জুন) বিকালে সরেজমিনে গিয়ে এসব তথ্য জানা গেছে।
বেলাবতে মাটি ফেটে বুদবুদ শব্দ, গ্যাস কী না খতিয়ে দেখার দাবি
নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের সুটুরিয়া দক্ষিণপাঁড়া গ্রামের জনৈক জাকির হোসেনের বাড়ির অদূরের একটি জমিতে গ্যাস বা প্রাকৃতিক কোন সম্পদ থাকতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসী। মাটি ফেটে বের হওয়া পানির বুদবুদ শব্দ কেন্দ্র করে তিনদিন ধরে সুটুরিয়া গ্রামের জাকিরের বাড়িতে উৎসুক জনতার ভীড় লেগেই আছে। খবর পেয়ে বেলাব ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এলাকাবাসির দাবি পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ট প্রশাসন যেন উক্ত স্থানটি পরিদর্শন করেন।
করোনাভাইরাস: দেশে সর্বোচ্চ মৃত্যুর দিনে সর্বাধিক শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৫ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
পলাশে চিকিৎসকসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১ শ’ ছুই ছুই
নরসিংদীর পলাশ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ ছুই ছুই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন এ তথ্য জানান। নতুন ১৬ জন নিয়ে পলাশ উপজেলায় ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
মনোহরদীতে প্রতারণার অভিযোগে দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার
এসডি টিভি নামে একটি ভুয়া চ্যানেলে সাংবাদিক নিয়োগ দেয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
নরসিংদীতে আরও ৫৫ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু, মোট আক্রান্ত ৯৪৫
নরসিংদীতে নতুন করে আরও ৫৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। শুক্র ও শনিবার (০৫ ও ৬ জুন) ১৪৩টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ফলাফলে ৫৫ জনের পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯৪৫ জনে। আরও ০১ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৫ জনে।
২০২০-২১ অর্থবছরে ক্রীড়াক্ষেত্রে ১৪৭৮ কোটি টাকার বাজেট প্রস্তাব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ১৪৭৮ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছেন।
২০২০-২১ অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ ১৪১৫ কোটি টাকা
২০২০-২১ অর্থবছরে বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ১ হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১১ জুন) সংসদে বাজেট ঘোষণায় এ কথা জানান অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।
রায়পুরায় চিরনিদ্রায় শায়িত হবেন বিশিষ্ট বক্তা তোফাজ্জল হোসেন ভৈরবী
ভৈরব বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব, সারা দেশে আলোচিত বক্তা মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বৃহস্পতিবার (১১ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন।
মধ্যরাত থেকে মাধবদী পৌর অঞ্চলের আংশিক লকডাউন
পলাশে করোনা শনাক্ত হওয়ায় ৭ বাড়ি লকডাউন
নরসিংদীর পলাশ উপজেলায় দিন দিন বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। উপজেলায় নতুন করে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। বুধবার (১০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। নতুন ৭ জন নিয়ে পলাশ উপজেলায় মোট ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে মাছ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা মেটাবার জন্য মৎস্য একটি গুরুত্বপূর্ণ খাত।
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ভৈরবের ২ যুবকের সন্ধান মিলছে না এখনও
লিবিয়ার দক্ষিনণাঞ্চলীয় শহর মিজদাহতে কমপক্ষে ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে পাচারকারীরা জিম্মি করে গুলিকরে হত্যা করে, সেখানে আরো ১১ বাংলাদেশি মারাত্মক আহত হয়েছেন।
২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ
২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় সংসদের বিশেষ বাজেট অধিবেশনে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক স্লোগান সম্বলিত ১১০ পৃষ্ঠার বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।
ইমরানের জনপ্রিয়তা তলানিতে, ক্ষমতায় আসছে সেনাবাহিনী!
পাকিস্তানে ফের সেনাবাহিনীর ক্ষমতায় ফেরার আলোচনা জোরালো হয়েছে। গত কয়েক মাসে ইমরান খান সরকারের কাজকর্মে পাকিস্তান সেনা কর্মকর্তাদের নাক গলানো এবং একাধিক গুরুত্বপূর্ণ পদে অবসরপ্রাপ্ত ও কর্মরত সেনা কর্মকর্তাদের নিয়োগ ঘিরে এমন আশঙ্কাই জোরদার হচ্ছে।