এফডিসি পেলো ৬ কোটি টাকার অনুদান
০৫ মে ২০২০, ০৩:৪২ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
বিনোদন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) কর্মকর্তা-কর্মচারীদের মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করতে পারেনি । অবশেষে এফডিসির কর্মচারীদের জন্য সুখবর এলো। এই প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ও বিভিন্ন প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের কাছে ২১ কোটি টাকা অনুদান চেয়েছিল সংস্থাটির বর্তমান অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। তারই পরিপ্রেক্ষিতে ৬ কোটি টাকা অনুদান পেয়েছে স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠানটি।
অর্থ মন্ত্রণালয় থেকে ‘অনুদান’ হিসেবে পাওয়া টাকা দিয়ে কর্মকর্তা-কর্মচারীর মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হবে বলে নিশ্চিত করেছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন।
নুজহাত ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, এফডিসির নিজস্ব তহবিলে কোনো অর্থ ছিল না। এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে অনুদানের জিও হয়েছে। তিন-চার দিনের মধ্যেই ২৬১ জন কর্মকর্তা-কর্মচারীদের মার্চ ও এপ্রিলের বেতন পরিশোধ করতে পারব বলে আশা করছি। তিনি আরো জানান, কর্মীদের বেতন-ভাতাসহ অন্যান্য ব্যয়ভার মেটাতে ২১ কোটি টাকা অনুদান চেয়ে গত ২৩ মার্চ এফডিসি থেকে আবেদন করা হয়েছিল, সেখান থেকেই ৬ কোটি টাকা দেওয়া হয়েছে।
এছাড়া আগে তিন কোটি টাকার একটি অনুদান পেয়েছিল এফডিসি। সেই অনুদান প্রতিষ্ঠানটির নিজস্ব আয় দিয়ে গত ফেব্রুয়ারি পর্যন্ত বেতন দেওয়া হয়।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা