গবেষকদের দাবি, মৃত্যু হবে প্রায় ১ লাখ ৩৫ হাজার আমেরিকানের
০৫ মে ২০২০, ০৪:৩৬ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
গবেষকদের দাবি, করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়ে দাঁড়াবে প্রায় ১ লাখ ৩৫ হাজারে। সোমবার (৪ মে) ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পূর্বাভাষে এটি বলা হয়েছে। সংখ্যাটা আগের পূর্বাভাষের প্রায় দ্বিগুণ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়টির ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভেলিউশন বলেছেন, ২৯ এপ্রিলের পূর্বাভাষ ছিল প্রায় ৭৫ হাজার আমেরিকানের মৃত্যু হবে করোনায়। কিন্তু ১১ মে থেকে ৩১ অঙ্গরাজ্যে লকডাউন ও বিধিনিষেধ শিথিল হওয়ায় নতুন করে সংখ্যাটা নিয়ে ভাবছেন গবেষকরা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতোই এই গবেষকদের দাবি, অর্থনীতি বাঁচাতে গিয়ে ব্যবসা বাণিজ্য ও সামাজিক কার্যক্রমে কড়াকড়ি তুলে নিলে জীবনের মূল্য দিতে হবে। এরই মধ্যে নোভেল করোনাভাইরাসে দেশটিতে ১২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬৮ হাজারের বেশি।
সংশোধিত পূর্বাভাষটি যুক্তরাষ্ট্র সরকারের গোপন তথ্য উপাত্ত বিশ্লেষণের পরই প্রকাশিত হলো। সোমবার নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট এনিয়ে প্রতিবেদন ছাপে। সরকারি মডেলে তৈরি করা ট্রাম্প প্রশাসনের গোপন পূর্বাভাষে বলা হয়েছে মের শেষ দিকে একদিনে ৩ হাজার করে আমেরিকানের মৃত্যু হবে করোনায়, এখন যে সংখ্যাটা দুই হাজারের আশেপাশে রয়েছে।
ওই গোপন তালিকা অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে প্রত্যেক দিন ২ লাখ লোক নতুন করে আক্রান্ত হবেন, যা এখন ২৫ হাজারে রয়েছে। করোনায় সংক্রমণ ও মৃত্যুর তীব্র গতি বাড়বে ১৪ মে থেকে, ১ জুনের মধ্যে তা চূড়ায় পৌঁছাবে।
বিভাগ : বিশ্ব
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২