পলাশে ১০ টাকা কেজির চাউল বিতরণে অনিয়মের অভিযোগ
০৫ মে ২০২০, ০৫:২৪ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম
মোঃ আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলায় হতদরিদ্রদের মাঝে ওএমএস এর ১০ টাকা কেজির চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের চাউলের কার্ড দেওয়া হলেও কার্ড দেওয়ার এক সপ্তাহ আগেই একটি মহল ১০ কেজি করে চাউল তুলে নেয়। এমন অভিযোগ করেন, পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ২ নং ওয়ার্ডের ভাগ্যেরপাড়া গ্রামের একাধিক ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, করোনাভাইরাস সংকট মুহুর্তে সারা দেশেই সরকার কর্তৃক হতদরিদ্রদের জন্য ওএমএস এর ১০ টাকা কেজি চাউল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল থেকে পলাশ উপজেলায় প্রথম ধাপে দরিদ্রদের মাঝে ওএমএস এর চাউল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। প্রথম ধাপের চাউল বিতরণে দেখা দেয় অনিয়মের চিত্র।
পৌর এলাকার ভাগ্যের পাড়া গ্রামের ছালাম মিয়া, রাশিদা বেগম, সূর্য্যবানসহ একাধিক ভুক্তভোগিরা জানায়, গত ২২ এপ্রিল তাদের নামে ওএমএস এর কার্ড ইস্যু করা হলেও কার্ড বিতরণ করা হয় ৩০ এপ্রিল। বিতরণের আগে গত ২৩ এপ্রিল প্রথম দফায় চাউল বিতরণে তাদের কার্ডে ১০ কেজি করে চাউল উত্তোলনের বিষয় লেখা হয়। অথচ এই চাউল কার্ডধারীরা পাননি।
ভাগ্যের পাড়া গ্রামের জাহানারা বেগম বলেন, ৩০ এপ্রিল কার্ড নিয়ে চাউল আনতে গেলে ডিলার আমার কার্ড দেখে জানায় আমি নাকি ২৩ এপ্রিল ১০ কেজি চাউল নিয়েছি। অথচ আমাকে কার্ডই দিয়েছিল ৩০ এপ্রিল। পরে তারা আমাকে চাউল না দিয়ে ফিরিয়ে দেয়। বিষয়গুলো পৌর মেয়র মহদোয়দকে অবগত করা হয়েছে।
ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক জানান, এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী আমাকে জানিয়েছেন। বিষয়টি দ্রুত সমাধান করার জন্য ডিলারকে জানানো হয়েছে।
এ ব্যাপারে ঘোড়াশাল পৌর এলাকার ১,২,৩ এর ওএমএস এর ডিলার মোঃ আওলাদ হোসেন শেখর জানান, ভাগ্যের পাড়া গ্রামের ১০ জনের এই সমস্যা দেখা দিয়েছে, তাদের পরবর্তীতে ২০ কেজি করে চাউল দিয়ে দেওয়া হবে।
এদিকে চাউল বিতরণের অনিয়মের বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী