নরসিংদীতে আম পাড়ার অভিযোগে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ২
০৬ মে ২০২০, ০৪:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গাছ থেকে আম পেড়ে খাওয়ার অপরাধে এক শিশুকে মারপিট করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শিশুকে নির্যাতনের এই ভিডিও ভাইরাল হওয়ার পর তা জেলা পুলিশের নজরে এসেছে। এ ঘটনায় পুলিশ জড়িত দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ১) মোঃ আনোয়ারুল হক (৪৬), পিতা-মৃত রুস্তম আলী ও ২) মোসা: রাশিদা বেগম (৪০), স্বামী-আনোয়ারুল হক, উভয় সাং-ব্যাংক কলোনী, থানা ও জেলা-নরসিংদী।
বুধবার (০৬ মে) তাদের গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, জেলা পুলিশ, নরসিংদীর মিডিয়া শাখার নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংকালে আম পাড়ার অভিযোগে এক শিশুকে মারপিট করার ভিডিও ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। বিষয়টি পুলিশ সুপার, নরসিংদী গুরুত্বের সাথে নেয় এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ দেন। পরে নরসিংদী মডেল থানা পুলিশ শিশুটিকে নির্মম নির্যাতন করার অপরাধে ০২ (দুই) জনকে গ্রেফতার করে।
গত ১ মে দুপুরে মোসাঃ খালেদা বেগম (৫৫), স্বামী-মৃত মফিজ উদ্দিন, সাং-খিদিরপুর, থানা-মনোহরদী, বর্তমান সাং-ভেলানগর (শরীফ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা ও জেলা-নরসিংদীর ১১ বছর বয়সী ছেলে মোঃ নীরব খেলার ছলে পূর্ব ভেলানগর মধ্যপাড়া সাকিনস্থ মোঃ আনোয়ারুল হক এর বাড়ীর আম গাছ হতে কয়েকটি আম পাড়তে ছিল। এ অবস্থায় মোঃ আনোয়ারুল হক এবং তার স্ত্রী রাশিদা বেগম হিংসাত্মক মনোভাব নিয়ে শিশু নীরবকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আম গাছ থেকে নিচে নামায় এবং একপর্যায়ে তাকে আটক করে রশি দিয়ে হাত-পা বেঁধে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে চর-থাপ্পড় মেরে জখম করে। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে তা পুলিশের নজরে আসে।
এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা