নিষিদ্ধ সংগঠন জেএমবির ১৭ সদস্য কাকরাইল থেকে আটক
০৫ মে ২০২০, ০৩:২৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী কাকরাইল থেকে নিষিদ্ধ সংগঠন জেএমবির ১৭ সদস্যকে আটক করা হয়েছে। তারা কৌশলে তাবলিগ জামায়াতের সঙ্গে মিশে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম বিভাগ। সোমবার (৪ মে) সন্ধ্যায় কাকরাইল মসজিদের উল্টো দিকে পাবলিক হেলথ কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. হায়দার আলী (৪৪), মো. মাহমুদুল হাসান ওরফে মাসুম, মো. জামিরুল ইসলাম (২৪), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. সাইফুল ইসলাম (২৫), মো. শেখ আরাফাত ওরফে জনি (৪৮), মো. ইমরুল হাসান ওরফে ইমন (২৫), মো. মোজাম্মেল হক (৩৩), মো. আক্তারুজ্জামান (৩০), মো. মাহমুদুল হাসান ওরফে সাব্বির (২৩), মো. শাহজালাল (৩৪), মো. আবিদ উল মাহমুদ ওরফে আবিদ (২২), মো. ওবায়দুল ইসলাম ওরফে সুমন (৩০), মো. মাজেদুল ইসলাম ওরফে মুকুল (২৮), মো. সোহাইল সরদার (৩৩), মাহমুদ হাসান ওরফে শরীফ (১৮) ও মো. সোহাগ হাসান (২০)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাকরাইল মসজিদের বিপরীত পাশে পাবলিক হেলথ কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১৯টি মুঠোফোন, ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৯২২ আমেরিকান ডলার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদেরকে জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার