গঠনতন্ত্র না মেনে নরসিংদী জেলা মহিলা আ’লীগের কমিটি গঠনের অভিযোগ
দলীয় গঠনতন্ত্র না মেনে, অনুপ্রবেশকারীদের দিয়ে বাসায় বসে নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে নরসিংদী সদর উপজেলা মোড়স্থ একটি সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্যরা।
নরসিংদী মুক্ত দিবস পালন
আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন সার্কিট হাউজ প্রাঙ্গনে নির্মিত “যূথবদ্ধ: সংগ্রামে-শান্তিতে-সৃস্টিতে” নামের ভাস্কর্যের সামনে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন। পরে জেলা সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র্যালী শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
আমরণ অনশন: নরসিংদীর ইউএমসি জুটমিলে অসুস্থ হয়ে পড়লো ১৭ শ্রমিক
মজুুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনের মত আমরণ অনশন অব্যাহত রেখেছে নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। এর আগে গত মঙ্গলবার থেকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে এ আমরণ অনশন কর্মসূচী শুরু করেন পাটকল শ্রমিকরা।
নরসিংদী জেলায় শ্রেষ্ঠ পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ
নরসিংদীর পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নরসিংদীতে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত
নরসিংদীতে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
নিলামে উঠছেন মুশফিকুর রহিম
২০২০ আইপিএলের নিলামে উঠতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আইপিএলে খেলতে ভারতীয় ও বিদেশি মিলিয়ে নাম নিবন্ধন করেছিলেন ৯৭১ জন ক্রিকেটার।
জামিন পেলেন না বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। তবে খালেদা জিয়া রাজি থাকলে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন। বৃহস্পতিবার দুপুরে এ শুনানি শেষ হয়। এরপরই আপিল বিভাগ আবেদন খারিজ করে দেন।
বালিশকাণ্ড: ১৩ প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুদক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশকাণ্ডসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলমসহ ১৩ প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজস্ব ফাঁকি দিতে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির হিড়িক
পোশাকশিল্পের কাঁচামালের নামে মিথ্য ঘোষণায় পণ্য আমদানির হিড়িক পড়েছে। গেল ৬ মাসে কাস্টমস কর্তৃপক্ষ শুধু চট্টগ্রাম বন্দর দিয়েই এ রকম ১শত চালান আটক করেছে। পরে জড়িত পোশাক মালিকরা প্রযোজ্য শুল্ককর দিয়ে এসব পণ্য খালাস করে নিয়েছেন।
সেরা ল্যাপটপের তালিকা-২০১৯ প্রকাশ
২০১৯ সালের ল্যাপটপে বাজারের শীর্ষস্থান দখল করেছে ডেল কোম্পানি। আর এর পরের স্থানে রয়েছে হুয়াওয়ে ম্যাটবুক ১৩। সারাবছরে প্রযুক্তি বাজারে এসেছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের অসংখ্য নতুন ল্যাপটপ। এর মধ্যে আকর্ষণীয় ফিচার, পারফর্মেন্স এবং কার্যক্ষমতা দিয়ে বেশ কিছু ল্যাপটপ শীর্ষস্থান দখল করে নেয়।
সবাইকে চমকে দিলো বীর’র ফার্স্ট লুক
ইতোপূর্বে বীর সিনেমা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। শাকিব বলেছিলেন, আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন ৪ টি ছবির শুটিং হচ্ছে, দুটিতে বুবলী থাকবেন, এটাই চূড়ান্ত। তবে কোন দুটি ছবি, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
প্রযুক্তিগত পরকীয়া! যার শাস্তি ভয়াবহ
বর্তমানে আমাদের সমাজে পরকীয়া ক্যান্সারের আকার ধারণ করছে। যুবক থেকে বৃদ্ধ সব মহলেই এর আগ্রাসন দিন দিন বেড়ে যাচ্ছে। বেলজিয়ামের মনস্তাত্ত্বিক এস্থার পেরেল তাঁর ‘দ্য স্টেট অব অ্যাফেয়ার’ বইয়ে পরকীয়াকে ক্যান্সারের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, জীবনযন্ত্রণার অন্যতম কারণ দ্বিতীয় কোনো নারী বা পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া।
আজ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন: লড়ছেন ৭ নারীসহ ৯ বাংলাদেশি
আজ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। ব্রেক্সিট জটিলতায় যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের প্রশ্নে প্রায় ৩ বছর ধরে সংসদে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার প্রেক্ষিতে গত ২ বছরের মধ্যে এটি দ্বিতীয় সাধারণ নির্বাচন। যুক্তরাজ্যের সংসদ নির্বাচন সাধারণত মে মাসে হয়ে থাকলেও ব্রেক্সিট জটিলতার কারণে এবার ডিসেম্বরেই নির্বাচন হচ্ছে।
আজ নরসিংদী মুক্ত দিবস : ড. মো. মোয়াজ্জেম হোসেন
ইসলামপন্থী জঙ্গিদের হামলায় মালির ৭১ সৈন্য নিহত
মালির উত্তরাঞ্চলের নাইজার সীমান্তে সামরিক শিবিরে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় মালির ৭১ সৈন্য নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রক এ তথ্য নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯
কেরানীগঞ্জের চোনকুটিয়াতে প্রাইম প্যাক প্লাস্টিক নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও ৮ জন মারা গেছেন। এ নিয়ে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
আজ ১২ ডিসেম্বর নরসিংদী মুক্ত দিবস
আজ নরসিংদী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে (১২ ডিসেম্বর) পাকবাহিনীর পরাজয় ও আত্মসমর্পনের মধ্য দিয়ে নরসিংদী পাক হানাদার মুক্ত হয়েছিল। এ দিনে সম্মিলিত মুক্তি বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে নরসিংদী শহরসহ গোটা জেলা পাক হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি নরসিংদীবাসীর কাছে অত্যন্ত গৌরবোজ্জল ও স্মরণীয় দিন। প্রতি বছরই দিবসটিতে বিভিন্ন কর্মসূচী পালন করে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
লাহোরে আইনজীবীদের হামলায় ৩ রোগীর মৃত্যু
চিকিৎসকদের সঙ্গে বিরোধের জেরে পাকিস্তানের লাহোরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে শতাধিক আইনজীবী। কয়েক ঘন্টা ধরে চলা এ তাণ্ডবে ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এক খবরে বলা হয়, চিকিৎসকদের হাতে এক আইনজীবী নিগৃহীত হওয়ার অভিযোগে হাসপাতালে হামলা চালায় আইনজীবীরা। ওই আইনজীবীকে পেটানো হয়েছে বলে অভিযোগ তাদের। বুধবার এর প্রতিশোধ নিতে আইনজীবীরা হাসপাতালে চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের নির্দেশনা
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্য কোর্স বন্ধসহ ১৩ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর মধ্যে উপাচার্যদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং নতুন বিভাগ ও পদ সৃষ্টিতে ইউজিসির পূর্বানুমোদন গ্রহণ, নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে বিশ্ব বিদ্যালয়ের আইন অনুসরণ করার কথাও বলা হয়েছে। বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এসব নির্দেশনা সংবলিত চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় এবং শিক্ষামন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
আসছে শাকিব খান প্রযোজিত ‘বীর’-এর ফার্স্টলুক
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান প্রযোজিত ছবি ‘বীর’-এর শুটিং শুরুর প্রথমদিন থেকে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। সে কারণে ‘বীর’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে! ৫০ শতাংশের বেশি শুটিং হলেও অফিসিয়ালি কোনো স্থিরচিত্র কিংবা লুক প্রকাশ করা হয়নি। এবার জানা গেল, অফিসিয়ালি ‘বীর’-এর ফার্স্টলুক আসছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ‘বীর’-এর ফার্স্টলুক প্রকাশ করা হবে জানিয়েছেন শাকিব খান।