টাচ আইডি আসতে পারে অ্যাপল ওয়াচে
১১ নভেম্বর ২০১৯, ০৬:২৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
আইফোনে যেমনটা সম্ভব তেমন হোম বাটন বসানোর জায়গা নেই অ্যাপল ওয়াচে। ছোট্ট ওই পর্দায় তাই হোম বাটনভিত্তিক আলাদা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বসানোও সম্ভব নয়। একমাত্র টাচ স্ক্রিনভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সম্ভাবনা আছে অ্যাপল ওয়াচে। সম্ভবত সেই প্রযুক্তিই আসছে আগামীতে অ্যাপলকেন্দ্রীক এক ব্লগসাইটের মতে ভবিষ্যত সংস্করণে অ্যাপল ওয়াচ ডিসপ্লে’তে দেখা মিলতে পারে ‘টাচ আইডি’র। এতে করে অ্যাপল ওয়াচে যোগ হবে বাড়তি নিরাপত্তা।
অ্যাপলের টাচ আইডি সংক্রান্ত ওই পেটেন্টটির ব্যাপারে সর্বপ্রথম জানায় ‘পেটেন্টলি অ্যাপল’ নামে একটি ব্লগ। ওই পেটেন্টে লেখা রয়েছে, স্পর্শ অনুভব করবে এমন ডিভাইস, তাপমাত্রা অনুভবে সক্ষম এমন ডিভাইস বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দেওয়া যেতে পারে ডিসপ্লের নিচে।
বলা হচ্ছে, এই পেটেন্ট নিয়ে সামনে এগুলে অ্যাপল ওয়াচে থাকা ‘ওয়্যারলেস অ্যান্টেনা’র বর্তমান স্থানটি পরিবর্তন হবে। নতুন ডিজাইনে ঘড়ির স্ট্র্যাপে নিয়ে যাওয়া হবে ওই অ্যান্টেনাকে। এতে করে পর্দার নিচে অন্যান্য উপাদান যোগ করার মতো জায়গা তৈরি হবে।
এদিকে, অ্যান্টেনা অ্যাপল ওয়াচের স্ট্র্যাপে চলে গেলে ওয়াই-ফাই, সেলুলার এবং ব্লুটুথের মতো উপাদানগুলো যোগ করা রীতিমতো কষ্টসাধ্য হয়ে যাবে বলেই উল্লেখ করেছে টেকরেডার।
আদতেও কী হবে ভবিষ্যতে, তা সময়ই ভালো বলতে পারবে। কারণ পেটেন্ট করার পরও বাজারে আনা হয়নি, এরকম ফিচারের সংখ্যাও কিন্তু নেহায়েত কম নয়। তবে অ্যাপল নিজেদের পণ্য বিষয়ে ঠিক কী ধরনের উদ্ভাবনী পরিকল্পনা করেছে, সে বিষয়টি এখন আরও পরিষ্কার।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি