মাধবদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
১১ নভেম্বর ২০১৯, ০৫:১০ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় অসিত ভৌমিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) ভোরে শহরের রাইন ওকে মার্কেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসিত ভৌমিক (৫৫) মাধবদীতে সিলকেন টেক্সটাইল মিলস এর সহকারী ব্যবস্থাপক হিসেবে চাকুরী করতেন। তিনি ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানার রুপসদী গ্রামের অমল ভৌমিক এর ছেলে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ঢাকা সিলেট মহাসড়কে রাইন ওকে মার্কেটের ৩শ গজ অদূরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অসিত ভৌমিক। তবে ঠিক কখন কোন গাড়ী তাকে চাপা দিয়েছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহত অসিত ভৌমিকের ছেলে সবুজ ভৌমিক এসে লাশের পরিচয় সনাক্ত করেন। পরে আইনি প্রক্রিয়ায় বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা