রায়পুরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ জন নিহত
১১ নভেম্বর ২০১৯, ১২:৪৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
রায়পুরা প্রতিবেদক:
রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ মানিক মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে রায়পুরা উপজেলার রায়পুরা ইউনিয়নের মাহমুদপুর ঈদগাঁ সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত মানিক একই এলাকার মৃত মুনতাজ মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ মাস ধরেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী মোঃ ইব্রাহিম হাজীসহ আরো কয়েকজনের সঙ্গে বিরোধ দেখা দেয় মানিক মিয়ার। এরই জেরে রোববার রাতে স্থানীয় হাসিমপুর মৌলভীবাজার থেকে ছেলে রাজিবকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে মাহমুদপুর ব্রিজের ওপর এসে পৌঁছালে ইব্রাহীম তার লোকজন নিয়ে মানিক ও তার ছেলে রাজিবকে চারদিক থেকে ঘিরে ফেলে।
ওই সময় ইব্রাহীম হাজীর ছেলে মাসুদ ছুরি দিয়ে মানিকের পেটে আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি নিচে পড়ে যান। পরে ছেলে রাজিব দৌঁড়ে গিয়ে বাড়ির লোকজনকে খবর দিলে তারা এসে আহতাবস্থায় উদ্ধার করে মানিককে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) দেব দুলাল বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি